শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ০৪:৪৯ দুপুর
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ০৫:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানুষকে করোনা থেকে রক্ষা করতে ময়মনসিংহে কঠোর অবস্থানে প্রশাসন, বললেন পুলিশ সুপার

আল আমীন : [২] ময়মনসিংহের পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেছেন, সুস্থ্যতার সাথে বেঁচে থাকলে চলাচলের সুযোগ পাবেন। অযথা বিশেষ এবং জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। বিশেষ প্রয়োজনে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করুন। সরকারের নির্দেশনা মেনে চলুন নিজে ভাল থাকুন, পরিবারকে ভাল রাখুন, অন্যদের ভাল থাকতে দিন। মহামারী করোনা মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে সহযোগিতা করুন। আইন শৃংখলা বাহিনী ও প্রশাসন কাউকে অহেতুক হয়রানি করতে নয়, সাধারণ মানুষকে সুস্থ্যতার সাথে বেচে থাকতে সহায়তা করতেই মাঠে রয়েছি।

[৩] লকডাউনের ৪র্থ দিন রোববার দুপুরে নগরীর টাউন হল মোড়, নতুন বাজার, জিলা স্কুল মোড়, গাঙ্গিনার পাড় মোড় ও পাটগুদাম ব্রীজ মোড়ে মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধি ও লকডাউন নিশ্চিতে পরিস্থিতি পরিদর্শণ কালে এসব কথা বলেন তিনি।

[৪] লকডাউন পর্যবেক্ষণকালে নগরীর গাঙ্গিনার পাড় মোড়, পাটগুদাম ব্রীজ মোড়সহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি মোটরসাইকেল, প্রাইভেটকার চালক ও যাত্রী পুলিশী জেরার মুখে পড়েন। এ সময় বাইরে বের হওয়ার উপযুক্ত এবং যথাযথ কারণ দেখাতে না পারায় শেষ বারের মত তাদেরকে সতর্ক করে ছেড়ে দেয়া হয়। এছাড়া নিত্যপন্যের বাইরে কোন দোকান পাঠ না খুলতে একাধিক পান দোকানকে সতর্ক করা হয়েছে।

[৫] পুলিশ সুপার আহমার উজ্জামান সাংবাদকিদের মাধ্যমে নগরবাসীর উদ্দেশ্যে বলেন, লকডাউন কঠোরভাবে বাস্তবায়নে আইন শৃংখলা বাহিনী ও প্রশাসন চেষ্ঠা করছে। অলিগলিতে সন্ধ্যার পর অহেতুক আড্ডা দেয়া লোকজনকে ঘরে রাখতে টহল জোরদার করা হয়েছে। নিয়মিত টহলের বাইরে সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত অতিরিক্ত টহলের ব্যবস্থা করা হয়েছে।

[৬] এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার ফজলে রাব্বী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফাল্গুনী নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম, কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার, ডিবির ওসি শাহ কামাল আকন্দ ও ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমানসহ জেলা ও গোয়েন্দা পুলিশের বিশেষ টিম সাথে ছিলেন।

[৭] পরে পুলিশ সুপার নগরীর র‌্যালীর মোড়, জুবিলীঘাট, জিরো পয়েন্টসহ বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়