শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ০৪:৪২ দুপুর
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ০৪:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইতিহাস গড়ে ইংল্যান্ডকে ফাইনালে তুলতে চান সাউথগেট

স্পোর্টস ডেস্ক : [২] সমৃদ্ধ ফুটবল ঐতিহ্য, সংস্কৃতিসহ নামীদামী কত গ্রেট ফুটবলারের পদচারণা। অথচ মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই তথা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে কখনোই ফাইনালের মঞ্চে পা রাখতে পারেনি ইংল্যান্ড। এবার সেই আক্ষেপ ঘুচানোর দারুন সুযোগ ইংলিশদের সামনে। সেমিফাইনালে ওঠার পর ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট স্বপ্ন দেখছেন সেই ইতিহাস গড়ার।

[৩] শেষ আটের লড়াইয়ের শনিবার রাতে (৪ জুলাই) ইউক্রেনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ চার নিশ্চিত করেছে ইংল্যান্ড। ফাইনালের পথে তাঁদের সামনে বাঁধা হয়ে দাঁড়াবে ডেনমার্ক।

[৪] সময়ের সঙ্গে যেন বাড়ছে ইংলিশদের ধার। গ্রæপ পর্বে সেরা হলেও তিন ম্যাচে তারা গোল করতে পেরেছিল মোটে দুটি। পরে শেষ ষোলোয় জার্মানির জালে দুই গোল দেওয়ার পর এবার এক ম্যাচেই চার গোল।

[৫] গোটা আসরে এখনও নিজেদের জালে বল ঢুকতে দেয়নি তারা একবারও। তাতে প্রথম দল হিসেবে গড়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের প্রথম পাঁচ ম্যাচে জাল অক্ষত রাখার কীর্তিও।

[৬] এই আসরের আগে ১৯৬৮ ও ১৯৯৬ আসরে সেমিফাইনালে উঠেও ফাইনালে খেলা হয়নি ইংল্যান্ডের। এবার আরেক ধাপ এগিয়ে যাওয়ার আশায় থ্রি লায়ন্স বস গ্যারেথ সাউথগেট।

[৭] এখনও অনেক দূর যেতে হবে আমাদের। আজকের ম্যাচ শেষ হওয়ার আগেই পরের চ্যালেঞ্জ নিয়ে ভাবতে শুরু করেছি আমি।

[৮] আমাদের সামনে এখন এটিই লক্ষ্য। কখনও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারিনি আমরা। এবার আমাদের জন্য আরেকটি সুযোগ ইতিহাস গড়ার। - ফুটবল গোল

  • সর্বশেষ
  • জনপ্রিয়