শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ০৪:২৩ দুপুর
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ০৪:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোয়ালন্দের পদ্মা পাড়ের কালো মানিকের দাম ১৮ লাখ টাকা!

কামাল হোসেন : [২] ঈদুল আযহা সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে কোরবানির জন্য ২৬ মণ ওজনের একটি ষাঁড় প্রস্তুত করেছেন এক খামারি। সাড়ে ৬ ফুট লম্বা ও সাড়ে ৮ ফুট ব্যাড়ে কালো রঙের গরুটির বয়স ৩বছর ২মাস। খামারি ফজলু মন্ডল ভালোবেসে এর নাম রেখেছেন কালো মানিক।

[৩] উপজেলার উজানচর ইউনিয়নের মৃধাডাঙ্গা এলাকার তরুণ উদ্যোক্তা ফজলু মন্ডল বলেন, তিন বছর ২ মাস হলো আমার এই খামারে রেখে গরুটিকে লালন-পালন করছি। গায়ের রঙ কালো হওয়ায় আদর করে এর নাম রেখেছি কালো মানিক।

[৪] ষাঁড়টি খুবই শান্ত প্রকৃতির। জন্মের পর থেকেই উপজেলা প্রাণীসম্পদ অফিসের পরামর্শ মেনে কোনো ক্ষতিকর ওষুধ ছাড়াই শুধু দেশীয় খাবার খাইয়ে গরুটিকে লালন-পালন করা হচ্ছে। আকর্ষণীয় নাম আর আকারে বড় হওয়ায় আগ্রহ নিয়ে ষাঁড়টিকে দেখতে প্রতিদিনই উৎসুক মানুষজন খামারে ভিড় জমাচ্ছে।

[৫] ষাঁড়টি ২৬ মণ ওজন হওয়ায় দাম হাঁকানো হয়েছে ১৮ লাখ টাকা। তবে এখন যেহেতু করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউন চলছে সেহেতু বাজারের অবস্থা বুঝে আলোচনা সাপেক্ষে দাম কমবেশি হতে পারে।

[৬] গোয়ালন্দ উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুল ইসলাম তালুকদার বলেন, ফজলু মন্ডলের খামারে দেশীয় খাবার খাইয়ে ষাঁড়টিকে লালন-পালন করা হচ্ছে। আমরা কালো মানিক নামের ষাঁড়টিকে নিয়মিত দেখাশোনা করছি। আমাদের জানামতে, উপজেলায় এই ষাঁড়টিই এখন সবচেয়ে বড়।

[৭] উল্লেখ্য, ২০১২ সালের শেষের দিকে তিনটি গাভি দিয়ে খামারটি শুরু করেন ফজলুু মন্ডল। বর্তমানে খামারে ১৫টি ষাঁড় ও গাভী রয়েছে।

 

  • সর্বশেষ