শিরোনাম
◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ০৭:৫৭ সকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘরোয়া ক্রিকেটারদের একদিনের বেতন ২৫ হাজার টাকা বাড়াতে যাচ্ছে ভারতীয় বোর্ড

স্পোর্টস ডেস্ক : [২] সৌরভ গাঙ্গুলির প্রতিনিধিত্বে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী ঘরোয়া ক্রিকেটারদের বেতন বৃদ্ধি হচ্ছে। ঘরোয়া ক্রিকেটারদের একদিনের ম্যাচ ফি ৬০ হাজার টাকা অবধি করার প্রস্তাব দেওয়া হয়েছে। খেলোয়াড়দের ম্যাচ ফি তাদের অভিজ্ঞতা অনুযায়ী হবে। খুব দ্রুত বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ও জয় শাহ আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন। তারপরেই এই সুখবর পৌঁছে যাবে ঘরোয়া ক্রিকেটারদের কাছে।

[৩] দৈনিক জাগরণের খবর অনুযায়ী বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ঘরোয়া ক্রিকেটের যে ক্রিকেটাররা ২০টির বেশি ম্যাচ খেলেছেন তাদের একদিনের ম্যাচ ফি বেড়ে দিন প্রতি ৬০ হাজার টাকা হবে। এই ক্রিকেটাররা এখন প্রতি দিনে ৩৫ হাজার টাকা পান। অর্থাৎ বিসিসিআই এক ধাক্কায় ক্রিকেটারদের বেতন ২৫ হাজার টাকা করে বাড়াতে চলেছেন।

[৪] যে ক্রিকেটাররা ২০ টির কম ম্যাচ খেলেছেন তারা দিন প্রতি ৪৫ হাজার টাকা পাবেন। এছাড়া বিসিসিআই ২০২০-২১ মওশুমের জন্যেও ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও চিন্তাভাবনা করছে বোর্ড। - নিউজ ১৮

  • সর্বশেষ