শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ১১:০৭ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ১১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঘাইছড়ির কাচালং নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ডিমওয়ালা মা মাছ ধরার দৃশ্য

বাঘাইছড়ি প্রতিনিধি: [২] রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে ডিমওয়ালা মা মাছ ধরার দৃশ্য।

[৩] শনিবার (৩ জুলাই) সকালে উপজেলার পুরাতন মারিশ্যা, কাচালং থানা ঘাট, বারিবিন্দু ঘাট, করেঙ্গাতুলী, পশ্চিম লাইল্যাঘোনা, উলুছড়ি, ডিপুর খাল এলাকায় এই মাছ ধরার চিত্র দেখা যায়।

[৪] উপজেলার মৎস্য কর্পোরেশনের কোন নজরদারি না থাকায় বিনা বাধাঁয় শত শত মানুষ অবৈধ কারেন্ট জাল দিয়ে নির্ধিদায় বিভিন্ন প্রজাতির দেশীয় ডিম ওয়ালা মা মাছ শিকার করছে। নদীতে ধরা এসব মাছ আবার মোটরসাইকেল যোগে উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রি করতে দেখা গেছে।

[৫] বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, মাছের প্রাকৃতিক পজনন বৃদ্ধির লক্ষ্যে সরকারিভাবে কাপ্তাই লেকে তিন মাস মাছ শিকারে নিষেধাজ্ঞা রয়েছে, এসময় জেলেদের জন্য সরকারি সহায়তা রয়েছে এর পরেও মাছ শিকার দুঃখ জনক, শীঘ্রই কাচালং নদীতে অভিযান চালিয়ে এদের আইনগত ব্যবস্থা নেয়াহবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়