শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০৮:২২ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ০৮:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাস্ক না পরায় পার্বতীপুরে ৪৫ জনকে জরিমানা

সোহেল সানী : [২] করোনা সংক্রমণ প্রতিরোধে ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে পার্বতীপুর উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি না মানায় ৪৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

[৩] শনিবার সকাল থেকেই বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে গাড়ি চালক, ব্যবসায়ী, পথচারীদেরকে স্বাস্থ্যবিধি বিষয়ে সরকারি নির্দেশনা প্রদান করা হয়। গত ৩ দিনে মাস্ক না পরার কারনে ৪৫টি মামলায় ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

[৪] ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পার্বতীপুর নির্বাহী অফিসার (ইউএনও) নাশিদ কায়সার রিয়াদ জানান, জরুরি প্রয়োজন ছাড়া, মাস্ক না পরায় স্বাস্থ্যবিধি না মানায় এ অর্থদন্ড। সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। সম্পাদনা : সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়