শিরোনাম
◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০৬:৩৯ বিকাল
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ১০:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আরও ১৩৪ জনের মৃত্যু, শনাক্ত ৬২১৪, শনাক্তের হার ২৭.৩৯ শতাংশ

শাহীন খন্দকার, সাজিয়া আক্তার: [২] এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৯১২ জনের। ১ জুলাই সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু হয়। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ৩৬ হাজার ২৫৬ জনে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[২] ঢাকা বিভাগে ৩৮ জন মারা গেছেন এর মধ্যে মহানগরে ১৭ জন। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যে, দেশের সীমান্তবর্তীসহ ১৩ টি জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১০১ জন। যশোরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত ২৫০ জন। শনাক্তের হার প্রায় ৩৫ শতাংশ। কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। নড়াইলে হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২ জন। গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গায় করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।

[৩] খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে বিভাগের ১০ জেলায় করোনা শনাক্ত হয়েছে ৫৩৯ জনের। শনিবার (৩ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য জানান। রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে। রামেক এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। বগুড়ায় করোনা রোগীদের সেবায় ২০টি হাইফো-ক্লোন্যাজাল ক্যানোলা প্রদান করেছে একটি শিল্প প্রতিষ্ঠান-(এস আলম)। ২৪ ঘণ্টায় করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে।

[৪] ময়মনসিংহ মেডিকেলে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় নয় জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের উপপরিচালক ডা. ওয়ায়েজ উদ্দিন ফরাজী এ তথ্য জানান। এর মধ্যে দুই জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

[৫] টাঙ্গাইলে করোনায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষায় ৩০ জনের মধ্যে আক্রান্ত হয়েছেন ১০ জন। ঠাকুরগাঁওয়ে করোনায় গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম জেলায় মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন একজন। আক্রান্ত হয়েছেন ২৬২ জন। ফরিদপুরে করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালের পরিচালক সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। সম্পাদনা: মেহেদী হাসান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়