শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০২:৪৪ দুপুর
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ০২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে স্বর্ণালংকারসহ প্রায় দশলক্ষ টাকার মালামাল চুরি

মাহফুজুর রহমান : ঝিনাইদহ শহরের উপশহর পাড়ার শফিকুর রহমানের বাসাবাড়িতে গ্রীল কেটে ৯ ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ দেড় লক্ষ টাকা চুরি হয়েছে।

গত ৩০ জুন সদর উপজেলার রাজাপুর গ্রামের বাড়িতে সপরিবারে বেড়াতে যান। শনিবার ফিরে এসে ঘরের আসবারপত্র এলোমেলো দেখে জানতে পারেন এ চুরির ঘটনা। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শফিকুর রহমান।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার,সদর থানা ওসি মিজানুর রহমান,ওসি তদন্ত এমদাদুল হক ঘটনাস্থল পরিদর্শন করে পার্শ্ববর্তী বাড়ির সিসিটিভির ফুটেজ দেখে চোর সনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানান।

উল্লেখ্য, ২ সপ্তাহের ব‍্যবধানে শহরের আরাপপুর বাসস্ট্যান্ডের পাশে সার্থক গ্যাস ঘরে ও পাগলা কানাই মডেলদের বাসাবাড়িতেও চুরি সংঘটিত হয়েছে। এদিকে ঝিনাইদহে একের পর এক চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। মাহফুজুর রহমান, ঝিনাইদহ

  • সর্বশেষ
  • জনপ্রিয়