শিরোনাম
◈ বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণের জন্য ভারতকেও আমন্ত্রণ জানা‌লো সরকার! দিল্লি এখনও জবাব দেয়নি ◈ ইরানে সাম্প্রতিক সহিংসতায় নিহত ২ হাজার ৯৮৫ জনের তালিকা প্রকাশ ◈ ছাত্রদলের ৭ শীষ নেতা এবার সংসদ নির্বাচনে প্রার্থী ◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ১২:৫৮ দুপুর
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দাবদাহে কানাডায় শতাধিক দাবানল [২] আগুন নিয়ন্ত্রণে প্রস্তুত সেনাবাহিনী

সুমাইয়া ঐশী: [৩] প্রচন্ড তাপে এরই মধ্যে মারা গেছে ৭১৯ জন [৪] গত বুধবার ব্রিটিশ কলাম্বিয়ার লাইটন নামের একটি গ্রাম থেকে কয়েকশ স্থানীয় জনগণকে সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার ঐ গ্রামে ৪৯.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, এটি ছিলো ঐ অঞ্চলে রেকর্ডকৃত সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা। এর প্রভাবে শুক্রবার প্রদেশটিতে ১৩৬টি দাবানল সক্রিয় ছিলো। এর আগের দিন সেখানে প্রায় ১২ হাজার বজ্রপাত রেকর্ড করা হয়। বিবিসি

[৫] সংশ্লিষ্টরা বলছেন, এই দাবানলগুলো সৃষ্টি হয়েছে বজ্রপাত থেকে। এসব দাবানল নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনীর হেলিকপ্টার ও সামরিক বিমানও প্রস্তুত রাখা হয়েছে। আগুন নিয়ন্ত্রণ এবং স্থানীয়দের নিরাপত্তার জন্য প্রস্তুত আছেন তারা। এনডিটিভি

[৬] দেশটির জননিরাপত্তা মন্ত্রী বিল বøাইর বলেন, সবচেয়ে কঠিন গ্রীষ্মকালের মুখোমুখি আমরা। এটি হলো এই কঠিন যাত্রার শুরু। সম্পাদনা : মোহাম্মদ রকিব

  • সর্বশেষ
  • জনপ্রিয়