শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ১১:৩৩ দুপুর
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং-এ শীর্ষে আসতে হলে ইউজিসির মাধ্যমে বিশেষ গবেষণা বরাদ্দ রাখতে হবে: গবেষকদের অভিমত

আব্দুল্লাহ মামুন: [২] গত কয়েক বছর ধরেই বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ‘ওয়ার্ল্ড র‌্যাকিং’এ পিছিয়ে পড়ছে। প্রতিষ্ঠানের একাডেমিক খ্যাতি (৪০%), চাকরির বাজারে সুনাম (১০%), শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, শিক্ষকদের ব্যক্তিগত গবেষণা ও প্রকাশনা (২০%), আন্তর্জাতিক শিক্ষক (৫%) ও শিক্ষার্থী (৫%) সংখ্যা এবং শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত (২০%) এর ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের অবস্থান বিবেচনা করা হয়।

[৩] অধ্যাপক ইমতিয়াজ আহমেদ ও ইফতেখার ইকবাল এক যৌথ গবেষণায় বলছেন, বিশ্ববিদ্যালয়ের মূল বৈশিষ্ট নির্ধারণ করতে হবে। বিশ্ববিদ্যালয় হতে হবে গবেষণাধমী, ছাত্র-শিক্ষক অনুপাত কমিয়ে আনতে হবে ১:১০ এ। ৭৩’র অধ্যাদেশ সংশোধন করে বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ ও স্বায়ত্বশাসন নিশ্চিত করার পরামর্শও দিয়েছেন তারা।

[৪] গত তিন অর্থবছরে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়সহ প্রায় সব বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাজেট কমেছে। ঢাবিতে ২০১৮-১৯ অর্থবছরে গবেষণায় বরাদ্দ ছিলো ৬.৬৬ শতাংশ। ২০১৯-২০ সেশনে ৫.৪ শতাংশ। ২০২০-২১ অর্থবছরে গবেষণায় ৪.৭ শতাংশ বরাদ্দ রাখা হয়।

[৫] অধ্যাপক হাদী খান বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ অর্থবছরের গবেষনা খাতে সাড়ে ৯ কোটি টাকা বারদ্দের প্রস্তাবনা দেয়া হয়েছে।

[৬] ইউজিসি’র সাবেক চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী বলেন, সম্মিলিত গবেষণা প্রকল্প, সহযোগীতা, বরাদ্দ ও এমওইউ না থাকার কারণে উন্নত মানের গবেষণা হচ্ছে না।

[৭] ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক কামরুল হাসান মামুন বলেন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতি, শিক্ষক নিয়োগ ও প্রমোশন পদ্ধতি পরিবর্তন করে মানসম্মত শিক্ষক নিয়োগ দিতে হবে। সম্পাদনা: তাপসী রাবেয়া

  • সর্বশেষ