শিরোনাম
◈ বৈশ্বিক বাজারে হঠাৎ কমলো তেলের দাম! ◈ আইএমএফ ও বিশ্বব্যাংকের কাছ থেকে বড় সহায়তা, বাংলাদেশে আসছে ২ বিলিয়ন ডলার ◈ ৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে চট্টগ্রাম বন্দরে আসছে দুই জাহাজ ◈ অবরোধ নীতি থেকে সরে আসতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব ◈ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় চার দফা প্রস্তাব শি জিনপিংয়ের ◈ মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা ও তা এগিয়ে নেওয়ার লক্ষ্যে চীনের প্রেসিডেন্টের যে ৪ প্রস্তাব!! ◈ করোনার টিকার কারণে শেন ওয়ার্নের মৃত্যু হয়েছে, অ‌ভি‌যোগ ছে‌লের ◈ রাজধানী ঢাকায় দাপিয়ে বেড়াচ্ছে কিশোর গ্যাংয়ের ১১৮ গ্রুপ, আতঙ্কে নতুন উদ্বেগ! ◈ নারী বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি, অংশ নিলেই বাংলাদেশ পাবে ৩ কোটি টাকা  ◈ হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১১০৫

প্রকাশিত : ০২ জুলাই, ২০২১, ০৪:১৩ দুপুর
আপডেট : ০২ জুলাই, ২০২১, ০৪:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অলিম্পিকে নিজের সেরাটা দিতে চাই; রোমান সানা

নিজস্ব প্রতিবেদক : [২] দেশের ক্রীড়াজগতে নতুন মাত্রা যোগ করা আর্চাররা বিশ্বকাপের স্টেজ থ্রি খেলে কিছুদিন আগে ফ্রান্সের প্যারিস থেকে ফিরেছেন দেশে। সুইজারল্যান্ডে স্টেজ টু’তে সিলভার জয় করে আনলেও প্যারিসে রোমান সানা, দিয়া সিদ্দিকিরা পারেনি কোয়ার্টার ফাইনালের বাধা পার হতে।

[৩] বিশ্বকাপ স্টেজ থ্রি’তে নিজেদের পারফর্ম্যান্স নিয়ে রোমান সানা অলরাউন্ডারকে জানান, প্যারিসের পারফর্ম্যান্সে নিয়ে একদমই হতাশ নই আমরা। পদক জিততেই হবে এমন কোন কথা নেই। অলিশ্পিকের আগে এমন একটি টুর্নামেন্ট আমাদের জন্য বেশ দরকারি ছিলো। সুইজারল্যান্ডের ওয়েদার অনুক‚লে থাকার কারণে সেখানে শুটিংয়ে নিজেদের সর্বোচ্চটা দেয়া গেছে। কিন্তু প্যারিস যখন গিয়েছিলাম তখন প্রচন্ডরকমের শীত ছিলো যেটা আমাদের পারফর্ম্যান্সেও প্রভাব ফেলেছে।

[৪] টোকিও অলিম্পিক নিয়ে নিজের পরিকল্পনা জানাতে গিয়ে দেশ সেরা আর্চার বলেন, সব আর্চারদের জীবনের লক্ষ্যই থাকে অলিম্পিকের মতো এমন একটি জায়গায় পদক অর্জন করা। তবে প্রথমবার অলিম্পিকে গিয়ে পদক নিয়ে আসবো তেমনটা প্রত্যাশা করাও ঠিক না। তবে নিজের সেরাটা দিয়ে বাংলাদেশকে একটা ভালো ফলাফল উপহার দিতে চাই।

[৫] সুইজারল্যান্ডে পদকজয়ী বাংলাদেশ আর্চারদল প্যারিস থেকে ফিরেছে খালি হাতে। বিষয়টা এখনি মাথা থেকে ঝেড়ে ফেলে সামনে টোকিও অলিম্পিকের দিকেই হয়তো দৃষ্টি দিবে রোমান দিয়ারা। নিজেদের পারফর্ম্যান্স ও দেশবাসীর প্রত্যাশার চাপ দুটোকেই মাথায় নিয়ে খেলতে হবে তাদের। অলিম্পিকের মতো এতো বড় জায়গায় কে না চাইবে নিজেদের জয়ীদের কাতারে দেখতে সেটা আর্চাররাই হোক কিংবা দেশবাসী যেকেউ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়