শিরোনাম
◈ সিটি করপোরেশন আগে, ধাপে ধাপে ইউপি— আসছে নির্বাচনের রোডম্যাপ ◈ গুলশানে নিজের ফ্ল্যাটে উঠছেন ড. ইউনূস ◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ১১:৪০ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২১, ১১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমের কার্টনে মিললো হেরোইন, গ্রেপ্তার ২

সুজন কৈরী: [২] রাজধানীর যাত্রাবাড়ী ও বংশাল এলাকায় পৃথক অভিযান চালিয়ে আনুমানিক ৩৯ লাখ টাকা মূল্যের হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গ্রেপ্তার দুজন হলেন- জাহাঙ্গীর আলম (৩১) ও সামাউল ইসলাম ওরফে শান্ত (৩৩)।

[৩] বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ জানিয়েছে, বুধবার রাতে ব্যাটালিয়নের একটি দল যাত্রাবাড়ীর পূবালী এলাকায় একটি অভিযান চালায়। এ সময় আমের কার্টনে করে অভিনব কায়দায় হেরোইন পাচারকালে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে আনুমানিক ২৭ লাখ টাকা মূল্যের ২৭০ গ্রাম হেরোইন, ২টি মোবাইল ফোনসেট ও নগদ ২৩ হাজার ৬৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

[৪] এছাড়া বৃহস্পতিবার সকালে র‌্যাব-১০ এর অপর একটি দল বংশালের তাঁতি বাজার মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ১২০ গ্রাম হেরোইনসহ শান্তকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোনসেট ও নগদ ১ হাজার ৭০০টাকা উদ্ধার করা হয়।

[৫] প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা র‌্যাবকে জানিয়েছে, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরে রাজাধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অভিনব কায়দায় হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করছিলেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়