শিরোনাম
◈ যে কারণে ১০ কোটি ডলারের বিমান নিজেই ধ্বংস করে মার্কিন বাহিনী ◈ ১৯৭০ দশকের চে‌য়েও বিশ্বব‌্যাপী জ্বালা‌নি তেল সংকট ভয়াবহ হ‌তে পা‌রে ◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৯:৩৯ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৯:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টোকিও অলিম্পিকে ওয়াইল্ড কার্ডের অপেক্ষা বাড়ল মাবিয়া আক্তার সীমান্তের

মাহিন সরকার : [২] ভারত্তোলক মাবিয়া আক্তার সীমান্তের টোকিও অলিম্পিকে ওয়াইল্ড কার্ডের বিষয়টি নিষ্পত্তি হওয়ার কথা ছিল বুধবার ৩০ জুন। অবশ্য বিষয়টির কোনে সিদ্ধান্তে আসেনি। ৫ জুলাই জানা যাবে বাংলাদেশের ভারত্তোলক আসন্ন টোকিও অলিম্পিকসে খেলতে পারবেন কি না।

[৩] বাংলাদেশ ভারত্তোলন ফেডারেশনের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ। এশিয়ান ভারোত্তোলন ফেডারেশনের পদেও রয়েছেন। বিশ্ব ভারত্তোলন ফেডারেশনেও রয়েছে যোগাযোগ। তিনিই মূলত মাবিয়ার কার্ডের বিষয়টি দেখভাল করছেন। তিনি বলেন, গতকালকের সভায় ওয়াইল্ড কার্ডের বিষয়টি নিষ্পত্তি হয়নি। ৫ জুলাই নিশ্চিত হওয়া যাবে কারা পাবেন কার্ড। দশটি ওয়াইল্ড কার্ড রয়েছে।

[৪] দশটি ওয়াইল্ড কার্ডের মধ্যে মাবিয়ার একটি হওয়ার সম্ভাবনা কেমন। এই প্রসঙ্গে তিনি বলেন, সম্ভাবনা রয়েছে এজন্য আমরা মাবিয়ার বিভিন্ন রেকর্ড, সাম্প্রতিক ইভেন্টে অংশ নেওয়ার ছবি পাঠিয়েছি। মাবিয়া উজবেকিস্তান এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে পারেননি করোনা পরিস্থিতির জন্য। তিনি খেলতে পারলে ওয়াইল্ড কার্ড পাওয়া সহজ হতো।

[৫] ২০১৬ রিও অলিম্পিকে জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে ফেডারেশনের দ্বন্দ্বে খেলার সুযোগ পাননি মাবিয়া। টানা দুই সাফে স্বর্ণ জিতে মাবিয়া এখন অলিম্পিকে খেলার অপেক্ষায় প্রহর গুণছেন। এই সময় বেশ কঠিন বলে জানান মাবিয়া, যে কাজই করি মন থাকে ওদিকে। কার্ড পাব তো। অনেক দিন হলো এভাবে অপেক্ষায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়