শিরোনাম
◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক  ◈ যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! ◈ চসিক নির্বাচন: মেয়র পদে সাদিক কায়েমকে প্রার্থী করাতে চায় জামায়াত! ◈ রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম, সংশোধনের উদ্যোগ সরকারের ◈ সংসদের সামনের দিনগুলো কেমন হবে ◈ অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত, চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের ওপর ◈ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহত ◈ ক্রিকেটের মতো সংসদেও নিরপেক্ষ আম্পায়ারিং করব: স্পিকার ◈ আবারও দুবাই শহরের কেন্দ্রীয় অংশে জোরালো বিস্ফোরণের শব্দ

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৬:২৬ বিকাল
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৬:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গ্যালারিতে এমবাপ্পে-পগবার পরিবারের সঙ্গে ঝগড়া করেছেন রাবিওর মা!

স্পোর্টস ডেস্ক : [২] সুইজারল্যান্ডের বিপক্ষে ট্রাইব্রেকারে হেরে ইউরো চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। সেই ম্যাচে ট্রাইব্রেকারে পেনাল্টি মিস করে খলনায়ক বনে গেছে কিলিয়ান এমবাপ্পে।

[৩] শেষ ষোলোর এই ম্যাচটি মাঠে বসেই দেখেছেন ফ্রান্স ফুটবলারদের পরিবার। গ্যালারিতে ছিল পল পগবা, এমবাপ্পে, আদ্রিয়াঁ র‌্যাবিওর পরিবারও। সেখানে পগবা ও এমবাপ্পের পরিবারের সঙ্গে ঝগড়া করেছেন র‌্যাবিওর মা ভেরোনিক র‌্যাবিও।

[৪] ফরাসি সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, পুরো ম্যাচ জুড়ে এমবাপ্পে-পগবার বাবা-মা'র সঙ্গে গ্যালারিতে বসেই ঝগড়া করে গেছেন ভেরোনিক। সুইজারল্যান্ডের তৃতীয় গোলটার সময় পগবা নাকি অবহেলা করে বল ছেড়ে দিয়েছিল, সেটা নিয়ে পগবার মাকে বকেছেন র‌্যারিওর মা। আর পেনাল্টি মিসের পর এমবাপ্পের বাবা-মার সঙ্গেও ঝগড়া করেছেন তিনি।

[৫] নিরাপত্তারক্ষীদের এসে থামাতে হয় সেই ঝগড়া। সেখানেই শেষ নয়, ম্যাচ শেষে এমবাপ্পের বাবাকে ভেরোনিক বলেছেন, তার ছেলে যেন একটু কম উদ্ধত হয়। - আরএমসি স্পোর্ত

  • সর্বশেষ
  • জনপ্রিয়