শিরোনাম
◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৫:৪০ বিকাল
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৫:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কামারখন্দে পাটের বাম্পার ফলন কৃষকের মুখে হাঁসি

মোঃ রাইসুল ইসলাম: [২] সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় এই বছরে পাটের বাম্পার ফলন হওয়ায় কৃষকের মুখে ফুটেছে হাঁসি। গত বছর অনেক কৃষক পাটের আবাদ করে লাভবান হয়েছে, তাই আবহাওয়া ও পাটের দাম ভাল হওয়ায় পাট চাষের দিকে ঝুঁকছে এই উপজেলার কৃষক।

[৩] উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, উপজেলায় এ বছর ৮শ’৭২ হেক্টর জমিতে বিভিন্ন জাতের পাটের আবাদ হয়েছে ।

[৪] উপজেলার আলোকদিয়ার গ্রামের কয়েকজন পাট চাষী জানান, আমরা কয়েক বছর তেমন একটা পাট চাষ করি নাই। এ বছর ধানের আবাদ না করে আগাম জাতের গমের চাষ করে গম কেটেই পাটের আবাদ শুরু করেছি। পাটের আবাদ এ বছর ভালই হয়েছে। পাটের বাজার দর আশানুরুপ হলে পাট বিক্রি করে লাভবান হতে পারবো।

[৫] উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত জানান, এবছর পাট চাষের জন্য আবহাওয়া অনুকুলে থাকা ও পাট চাষ সহজলভ্য হওয়ায় দিন দিন কামারখন্দ উপজেলায় পাট চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। প্রতি বিঘায় ৮ থেকে ১০ মণ পাট উৎপাদন ও প্রতি মণ পাটের বাজার দর ১ হাজার ৮শ’ টাকা থেকে ২ হাজার টাকা হওয়ায় আগ্রহ বাড়ছে কৃষকদের। রোগ বালাই ও পোকামাকড় দমনে কৃষকদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বিভিন্ন পরামর্শ প্রদান করা হচ্ছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়