শিরোনাম
◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে ◈ বিএনপি-জামায়াতের শক্তি কোথায়, দুর্বলতা কোথায় ◈ সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল ◈ যমুনা ঘিরে আন্দোলন, রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০১:৫২ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে একদিনে সর্বোচ্চ ১১৯ জনের করোনা শনাক্ত

সোহাগ হাসান : [২] গত ২৪ ঘন্টায় ২৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় সর্বোচ্চ ১১৯ জনের শরীরে কোভিড-১৯ (করোনা ভাইরাসের) সংক্রমণ সনাক্ত হয়েছে। নতুন আক্রান্তের হার ৪৩.৫৯%।

[৩] জেলায় কোভিড-১৯ (করোনা ভাইরাসে) শনাক্তের মোট সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৬০৮ জনে।

[৪] বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: সৌমিত্র বসাক এ তথ্য নিশ্চিত করে জানান, নতুন শনাক্তদের মধ্যে সদরে ৬৫ জন, বেলকুচিতে ৪ জন, উল্লাপাড়ায় ১০ জন, রায়গঞ্জে ১৩ জন, কামারখন্দে ১০ জন, কাজিপুরে ১১ জন, তাড়াশে ৪ জন ও চৌহালীতে ২ জন।

[৫] সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে ২৭৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ১১৯ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

[৬] এ পর্যন্ত জেলায় সর্বমোট সনাক্ত ৪ হাজার ৬০৮ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৪৬৮ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩২ জনের। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়