শিরোনাম
◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ১২:৩৯ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৪:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিধিনিষেধ মানাতে কঠোর অবস্থানে পুলিশ, মোড়ে মোড়ে চেকপোস্ট, সেনা বাহিনীর টহল

মাসুদ আলম: [২] করোনাভাইরাসের সংক্রমণ রোধে আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সারাদেশে কঠোর লকডাউন শুরু হয়েছে। যা আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত অব্যাহত থাকবে। সকাল থেকে কঠোর অবস্থানে র‌্যাব-পুলিশ। এছাড়া মাঠে রয়েছে ভ্রাম্যমান আদালত। বিধিনিষেধ না মাানায় জরিমানা করা হচ্ছে। টহল দিচ্ছে সেনাবাহিনী ও বিজিবি। এছাড়া সারাদেশে ২শ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

[৩] সরজমিনে দেখা যায়, সড়কে নেই অন্য দিনের মতো অফিসমুখী মানুষের চাপ নেই। সড়কে যানবাহনের চাপও ছিলো কম। গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। যেসব গাড়ি চলাচল করছে সেগুলোর অধিকাংশই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম, অ্যাম্বুলেন্স, জরুরি ও খাদ্য পণ্যবাহী ট্রাক, সরকারি কর্মকর্তাদের বহনকারী যানবাহন ও জরুরি সেবায় নিয়োজিত মোটরসাইকেল। আবার কোথাও টিলেঢালা দেখা গেছে। প্রধান সড়কে কড়াকড়ি থাকলেও পাড়া মহল্লায় যত্রযত্র অবস্থা। যে যারমতো ঘুরাফেরা করছে। চায়ের দোকানে আড্ডা দিচ্ছে।

[৪] ডিএমপির দারুস সালাম জোনের ট্রাফিক পরিদর্শক পলাশ সরকার বলেন, প্রত্যেকটা গাড়ি থামিয়ে তল্লাশি করা হচ্ছে। যৌক্তিক কারণে বের হলে ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া যারা অকারণে বের হয়েছে তাদের প্রথমে বাড়ি ফেরা অনুরোধ করি, না শুনলে তাদের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়