শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ১১:২৮ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২১, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৫ বছরে আদালতে ৩০ হাজার ‘ধর্ষণ’ ও নারী-শিশু নির্যাতন মামলা

আব্দুল্লাহ মামুন: [২] দেশের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গত ৫ বছরে ৩০ হাজার ২৭২টি মামলা হয়েছে। গত বছরের ২১ অক্টোবরের আগ পর্যন্ত ৫ বছর সময়ের হিসেবে তা বলা হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের পক্ষ থেকে পাঠানো এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

[৩] বুধবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে ওই প্রতিবেদন উপস্থাপন করা হয়।

[৪] এদিকে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) পক্ষ থেকে আজ আদালতে আরেকটি প্রতিবেদন দাখিল করা হয়। আগামী ১৫ জুলাই এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন আদালত।

[৫] এ ছাড়া আইন সচিব, সমাজকল্যাণ সচিব এবং নারী ও শিশুবিষয়ক সচিবের পক্ষ থেকে প্রতিবেদন ১৫ জুলাইয়ের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে।

[৬] গত বছরের ১৯ অক্টোবর আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পক্ষে ধর্ষণের অপরাধের ক্ষেত্রে সালিস বা মীসাংসা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য এর আগে এ সম্পর্কিত ৩টি রায়ের বাস্তবায়ন চেয়ে রিট করা হয়। পরে গত বছরের ২১ অক্টোবর এ বিষয়ে শুনানি নিয়ে আদালত রুলসহ আদেশ দেন।

[৭] একই সঙ্গে ধর্ষণের ঘটনায় সালিস বা মীমাংসা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ধর্ষণের ঘটনায় গত ৫ বছরে সারা দেশের থানা, আদালত ও ট্রাইব্যুনালে কতগুলো মামলা হয়েছে, তা জানিয়ে প্রতিবেদন দিতে বলা হয়। এর ধারাবাহিকতায় আজ প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়। আরটিভি।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়