শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০২:২২ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলোর ঝলকানিতে থাকা শহর কক্সবাজার হঠাৎ অন্ধকারে নিমজ্জিত!

নিউজ ডেস্ক: বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নগরী কক্সবাজার। যে শহর ২৪ ঘণ্টায় আলোয় আলোকিত থাকতো হঠাৎ সেই শহর পরিণত হয়েছে এক প্রকার ভুতুড়ে অন্ধকারের নগরীতে।

আলোর ঝলকানিতে থাকা শহর হঠাৎ অন্ধকারে নিমজ্জিত। সরকার ঘোষিত কঠোর লকডাউনের খবরে সব কিছু বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট্যরা। বন্ধ সাড়ে চার শতাধিক হোটেল-মোটেলও। যার ফলে আলোর দেখা নেয় নগরীর লাবনী, সুগন্ধা, কলাতলীসহ কয়েকটি পয়েন্টে। অথচ স্বাভাবিক সময়ে এসব পয়েন্টে থাকতো আলোর ঝলকানি।

রাত আটটার পর থেকে বন্ধ দোকানপাট ও হোটেল-মোটেল। নেই কর্মচারী-কর্মকর্তাদের আনা-গোনা। কিছু কিছু হোটেলে রয়েছে শুধুই নিরাপত্তায় নিয়োজিতরা। প্রায় ৩০ হাজার কর্মী ছাটায় আতঙ্কে রয়েছে। সড়কে সীমিত আকারে চলছে অভ্যন্তরীণ যানবাহন। তেমন দেখা নেয় দূরপাল্লার যানবাহনের।

যে শহর পর্যটকদের পদচারণায় মুখর থাকতো রাত-দিন, সেই শহরে নেই মানুষের আনাগোনা। পুরো হোটেল-মোটেল জোনের এমন পরিস্থিতি দেখে হতবাক সবাই। মূলত গেল সোমবার (২৮ জুন) থেকে সরকার সারাদেশে সীমিত ও আগামী বৃহস্পতিবার থেকে কঠোর হওয়ার খবরে এমন সিদ্ধান্ত নিয়েছে হোটেল-মোটেল মালিকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়