শিরোনাম
◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ ◈ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল ◈ জামায়াত নেতার অর্থ বহনের বিষয়ে যা জানালেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক

প্রকাশিত : ৩০ জুন, ২০২১, ০৭:০৪ বিকাল
আপডেট : ৩০ জুন, ২০২১, ১১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মস্তিষ্কে রক্তক্ষরণে মারা গেলেন বাফুফের হেড অফ মিডিয়া আহসান আহমেদ অমিত

মাহিন সরকার: [২] আহসান আহমেদ অমিত কয়েক মাস যাবৎ কিডনি জটিলতায় ভারতে দিল্লিতে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বাফুফের মিডিয়া ম্যানেজার হিসেবে ২০০৯ সালে যোগদান করেন।

[৩] বাংলাদেশ থেকে অমিতের সঙ্গে চিকিৎসার সহযোগী হিসেবে যাওয়া নজরুল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

[৪] অমিত ভারতে কয়েক দিন আগে সফলভাবে কিডনি পরিবর্তন করিয়েছিলেন।

[৫] অমিত গত এক দশকে ফুটবল ফেডারেশনের মিডিয়া বিভাগে কর্মরত থাকলেও তিনি একজন ক্রীড়া সংগঠকও। বাংলাদেশ বয়েজ ক্লাবের কর্মকর্তা ছিলেন। ফুটবল ছাড়াও তিনি টেবিল টেনিস, হ্যান্ডবল ডিসিপ্লিনে সংগঠক হিসেবে কাজ করেছেন। টেনিস ফেডারেশনের নির্বাচিত কোষাধ্যক্ষও ছিলেন তিনি।

[৬] তার মৃত্যুতে ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যন্ন কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন। এদিকে বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সংস্থা ও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি অমিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়