শিরোনাম
◈ ইং‌লিশ লি‌গ, অ‌ন্তিম ল‌গ্নে এভারটনকে হারা‌লো লিভারপুল ◈ আমি পা‌কিস্তান দ‌লে খেলার যোগ্য নই, বললেন রিজওয়ান ◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল!

প্রকাশিত : ৩০ জুন, ২০২১, ১২:৪৪ রাত
আপডেট : ৩০ জুন, ২০২১, ১২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শওগাত আলী সাগর: ভ্যাকসিন বানানো গার্মেন্টস ফ্যাক্টরির কাজ নয়

শওগাত আলী সাগর: ‘It's not like adding more water to the soup’, -স্যুপের মধ্যে আরো কিছু পানি ঢেলে দেওয়ার মতো ব্যাপার তো এটা না। - হউস্টনের বেলর কলেজ অব মেডিসিনের ভ্যাকসিন স্পেশালিষ্ট মারিয়া এলেনা বটাজ্জি কথাটা বলেছিলেন গত জানুয়ারি মাসে। বিশ্বব্যাপী ভ্যাকসিন নিয়ে কাড়াকাড়ির মধ্যে যখন ভ্যাকসিন উৎপাদন নিয়ে কথা হচ্ছিলো, তখন তিনি কথাটা বলেছিলেন।

আলোচনাটা উঠেছিলো, আমরা কেন বেশি বেশি ভ্যাকসিন উৎপাদন করে সয়লাব করে দিচ্ছি না। তারই প্রেক্ষিতে মারিয়ার প্রতিক্রিয়া ছিলো এটি। ফিলাডেলফিয়া চিল্ড্রেন হাসপাতালের গবেষক এবং মার্কিন সরকারের ভ্যাকসিন বিষযক উপদেষ্টা ড. পল অফিটের প্রতিক্রিয়াটা ছিলো আরো সোজাসাপ্টা, ‘আমরা ভাবছি, এটা আসলে পুরুষের শার্ট বানানো, তাই না? এখানে হচ্ছে না তো আরেক দেশে অর্ডার শিফট করে দাও। বিষয়টা অতো সহজ না!’

বিষয়টা কেনো কঠিন, কেনো দুনিয়ার সব দেশ ভ্যাকসিন বানানোয় ঝাপিয়ে পরছে না, সেই আলোচনা থাক। কোভিডের ভ্যাকসিন বানানো যে গার্মেন্টস ফ্যাক্টরির কাজ না- আপাতত এইটুকুু বোধ নিয়ে থাকি। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়