শিরোনাম
◈ এবার চাঁদাবাজির তথ্য জানতে ওয়েবসাইট চালু করেছেন মির্জা ফখরুল ◈ কে হ‌চ্ছেন রাষ্ট্রপতি ও স্পিকার? সবার নজরে খন্দকার মোশাররফ ও মঈন খান ◈ একটি গবেষণা রকেট যেভাবে পারমাণবিক যুদ্ধ বাধিয়ে ফেলেছিল প্রায় ◈ এক হালি ডিমের দামেও মিলছে না একটি লেবু ◈ দুর্বল উলভসকে হারা‌তে পার‌লো না আর্সেনাল ◈ ইমরান খা‌নের অসুস্থতা নিয়ে পাকিস্তান সরকারকে তোপ সৌরভ গাঙ্গু‌লির, উদ্বেগে আজহারও ◈ রাজনৈতিক চ্যালেঞ্জ কতটা মোকাবেলা করতে পারবে বিএনপি সরকার? ◈ ভারতের আন্তর্জাতিক নৌ মহড়ায় বাংলাদেশ, ৭০ দেশের নৌবাহিনীর অংশগ্রহণ ◈ যে কারণে অস্ট্রেলিয়ায় গিয়ে হোটেলের বাসন মাজতে হলো হ‌কি খেলোয়াড়দের ◈ আজ বাংলামোটরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

প্রকাশিত : ২৯ জুন, ২০২১, ০৩:০৫ দুপুর
আপডেট : ২৯ জুন, ২০২১, ০৩:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদারীপুরের রাজৈরে ধানের বীজ ও সার পেয়ে খুশি কৃষকেরা

আকাশ আহম্মেদ : [২] উপজেলায় কৃষকদের মাঝে উফশী রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) সকাল ১০ টায় উপজেলা চত্ত্বরের খাদ্য গোডাউনের সামনে এ বিতরণী কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বিনামূল্যে এ প্রনোদনা পেয়ে খুশিতে ভাসছে অসহায় কৃষকেরা।

[৩] জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক ৩৭০ জন কৃষকের হাতে এ কৃষি সামগ্রীগুলো প্রদান করা হয়। এসময় জনপ্রতি দুই ধরনের (ডিএপি ও এমওপি) ২০ কেজি করে সার ও ৫ কেজি করে ধানের বীজ দেওয়া হয়েছে। ২০২০-২১ অর্থ বছরে খরিপ ২/২১-২২ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় সামগ্রীগুলো বিনামূল্যে বিতরণ করা হয়।

[৪] এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুজ্জামান, কৃষি কর্মকর্তা মো. ফরহাদুল মিরাজ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পল্লব কুমার বাগচী, ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. খলিলুর রহমান, এসএপিপিও আব্দুল কাদের মুপ্তি প্রমুখ। সম্পাদনা : সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়