শিরোনাম
◈ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা ◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ◈ ৪৯ সেকেন্ড আগে গোল, পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস হ‌কির ফাইনালে ভারত 

প্রকাশিত : ২৯ জুন, ২০২১, ০১:৫৮ দুপুর
আপডেট : ২৯ জুন, ২০২১, ০১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোনকে ইভটিজিং: পটিয়ায় ভাইয়ের আঙ্গুল কেটে দিল কিশোর গ্যাং সদস্যরা

মোহাম্মদ শাহজাহান: [২] চট্টগ্রামের পটিয়ায় বোনকে ইভটিজিংয়ে বাধা দেয়ার জের ধরে ভাইয়ের ওপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

[৩] সোমবার (২৮ জুন) রাতে হাইদগাঁও দিঘীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছে ওই স্কুলছাত্রীর ভাই মো. সাঈদ (১৭)।
সে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ড ছমিউদ্দিন তালুকদার বাড়ির মোকতার হোসেনের পুত্র।

[৪] এ ঘটনায় আহতের মা রুবি আকতার বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এজাহার নামীয় ৪ জন ও অজ্ঞাতনামা ১১-১৩ জনকে আসামি করে।

[৫] সে দিনই পুলিশ মো. ফারুক (২৪) কে গ্রেপ্তার করে আদালতে পাঠালে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেছেন। সে উপজেলা পশ্চিম হাইদগাঁও গ্রামের মো. বাচ্চু মিয়ার পুত্র। এ মামলায় অন্যান্য আসামিরা হলো- মো. মুন্সির পুত্র মো. করিম (২৭), মো. অভি (২৪) ও পিতা অজ্ঞাত মো. ইয়সিন (২১)।

[৬] অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল দুপুরে হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী স্কুলে এ্যাসাইনমেন্ট জমা দিতে যাওয়ার সময় অভিযুক্ত কিশোর গ্যাং সদস্য হাইদগাঁও কালি মন্দির বণিক পাড়া এলাকায় তাঁর এ্যাসাইনমেন্টগুলো কেড়ে নেয়। এসময় তাঁকে নানাভাবে উত্যক্ত করে। পরে খবর পেয়ে তাঁর ভাই সাঈদ ঘটনাস্থলে এসে প্রতিবাদ জানান। কিশোর গ্যাং সদস্যরা তাঁর কাছ মোবাইল ও নগদ টাকা কেড়ে নিয়ে এক পর্যায়ে তাঁকে নাজেহাল করে। এ ঘটনার রেশ ধরে তাঁর ভাইকে সোমবার রাতে হাইদগাঁও দিঘীর পাড় এলাকায় গেলে তাঁকে পেয়ে কিশোর গ্যাং সদস্যরা তাঁর ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে হাতের আঙ্গুল কেটে দেয়। পরে তাঁকে স্থানীয়রা উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

[৭] বিষয়টি নিশ্চিত করে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জড়িত এক আসামিকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ