শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ২৯ জুন, ২০২১, ০৪:১৪ সকাল
আপডেট : ২৯ জুন, ২০২১, ০৪:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাইজার-অ্যাস্ট্রাজেনেকা টিকার মিশ্রণ অধিক কার্যকর বলছে গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক: দুই ডোজের কোভিড-১৯ টিকার একটি অ্যাস্ট্রাজেনেকা আর একটি ফাইজারের নিয়ে অধিক মাত্রায় প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। এতে একদিকে যেমন বেশি হারে কোভিড-১৯ বিরোধী এন্টিবডি তৈরি হয়, অন্যদিকে টি-সেল রেসপন্সও ভাল পাওয়া যায়।

আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ৮৩০ জনের উপর গবেষণা চালিয়ে এ ফলাফল পেয়েছে অক্সফোর্ড। এক্ষেত্রে দু'টি ভিন্ন টিকার দু'টি ডোজ একটি পর আরেকটি ১২ সপ্তাহ ব্যবধানে নিতে হয়।

ফাইজারের এক ডোজ নেওয়ার ১২ সপ্তাহ পর অ্যাস্ট্রাজেনেকার এক ডোজ নিলে উচ্চমাত্রায় এন্টিবডি তৈরি হয়। আর অ্যাস্ট্রাজেনেকার এক ডোজের ১২ পর ফাইজারের এক ডোজ নিলে সবচেয়ে ভাল টি-সেল রেসপন্স পাওয়া যায়।

অক্সফোর্ডের পরিচালিত গবেষণাটির আরো বলছে, দুই ডোজের অ্যাস্ট্রাজেনেকার টিকার চেয়ে দুই টিকার এই মিশ্রণে অধিক কার্যকরী ফল পাওয়া গেছে।

এই গবেষণার সঙ্গে যুক্ত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যাথিউ স্ন্যাপ বলেন, এটা উৎসাহব্যঞ্জক। দুই টিকার দুই ডোজের এই মিশ্রণে এন্টিবডি এবং টি-সেল রেসপন্স ভাল।

বৃটেনে টিকা কার্যক্রমে চল্লিশোর্ধ্বদের ৮ সপ্তাহ ব্যবধানে দুই ডোজ দেওয়া হচ্ছে। আর অন্য প্রাপ্ত বয়স্কদের দেওয়া হচ্ছে ১২ সপ্তাহের ব্যবধানে দুই ডোজের টিকা।

দেশটির ৮০ শতাংশের বেশি প্রাপ্তবয়স্ককে এক ডোজ দেওয়া হয়েছে। আর ৬০ শতাংশ মানুষ এক ডোজ টিকা নিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়