শিরোনাম
◈ বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণের জন্য ভারতকেও আমন্ত্রণ জানা‌লো সরকার! দিল্লি এখনও জবাব দেয়নি ◈ ইরানে সাম্প্রতিক সহিংসতায় নিহত ২ হাজার ৯৮৫ জনের তালিকা প্রকাশ ◈ ছাত্রদলের ৭ শীষ নেতা এবার সংসদ নির্বাচনে প্রার্থী ◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার

প্রকাশিত : ২৯ জুন, ২০২১, ০৩:২৪ রাত
আপডেট : ২৯ জুন, ২০২১, ০৩:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের মানচিত্র থেকে কাশ্মির-লাদাখ বাদ দিলো টুইটার?

অনলাইন ডেস্ক: এবার জম্মু-কাশ্মীর এবং লাদাখকে ভারতীয় ভূখণ্ডের বাইরে দেখানোর অভিযোগ উঠেছে মাইক্রোব্লগিং সাইট টুইটারের বিরুদ্ধে। এ নিয়ে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে দিল্লি। সোমবার (২৮ জুন) এখবর দিয়েছে পশ্চিমবঙ্গের পত্রিকা আনন্দবাজার।

প্রতিবেদনে বলা হয়, টুইটারের ‘টুইপ লাইফ’ বিভাগে ভারতের যে মানচিত্র রয়েছে, তাকে ঘিরেই নতুন করে বিতর্ক মাথাচাড়া দিয়েছে। ওই মানচিত্রে কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীর এবং লাদাখকে ভারতের বাইরে দেখানো হয়েছে বলে অভিযোগ করেছেন এক ব্যক্তি। মুহূর্তের মধ্যে তা নিয়ে নেটমাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে নেটাগরিকদের। গোটা ঘটনায় টুইটারের বিরুদ্ধে পদক্ষেপ করতে নড়েচড়ে বসেছে কেন্দ্র। দিল্লি সূত্রে জানা গিয়েছে, অত্যন্ত কড়া পদক্ষেপ করার কথা ভাবা হচ্ছে।

নয়া ডিজিটাল আইন নিয়ে এমনিতেই বেশ কিছুদিন ধরে টুইটার কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা চলছে ভারতের কেন্দ্রীয় সরকারের। নতুন আইনে প্রকাশিত যাবতীয় লেখা, ভিডিও এবং পোস্টের উৎস সরকারকে জানানোর নির্দেশ রয়েছে। কিন্তু টুইটারের দাবি, এই আইন সংবিধানে উল্লেখিত বাক স্বাধীনতার পরিপন্থী। তার মধ্যেই ফের দিল্লির রোষে পড়লো টুইটার। - ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়