শিরোনাম
◈ তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার ও সুন্দরী নারী দাবি, না হলে সম্পর্ক ছিন্নের হুমকি উগান্ডার সেনাপ্রধানের ◈ এনডিটিভি সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী: চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বেগ থাকলে ভারত স্পষ্টভাবে জানাক ◈ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা চরমে: ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধের হুমকি ◈ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই ◈ ‘টাকা দিন, এমপি হন’ ১২ কোটির বিনিময়ে এমপি পদ, বিস্ফোরক অভিযোগ চট্টগ্রামের বিএনপি নেত্রীর ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু ◈ গণতন্ত্র একটি আস্থার জায়গা: চীফ হুইপ  ◈ লটারি কখনোই মেধা যাচাইয়ের সঠিক পদ্ধতি নয়, এটি ধনী-গরিব বৈষম্যও কমাতে কার্যকর হয়নি: শিক্ষা মন্ত্রী ◈ ফার্নেস তেলের নতুন দাম নির্ধারণ, লিটারে বেড়েছে ২৪.৫৯ টাকা ◈ ফুয়েল পাস অ্যাপে প্রবেশ বন্ধ, সার্ভার জটিলতায় করা যাচ্ছে না নিবন্ধন, ৫ ঘণ্টা অপেক্ষার পর মিলছে তেল

প্রকাশিত : ২৯ জুন, ২০২১, ১২:৪১ রাত
আপডেট : ২৯ জুন, ২০২১, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রাক্তন প্রধান ইকবাল আহমেদ মারা গেছেন

সালেহ্ বিপ্লব: [২] তিনি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার রাতে মেরিল্যান্ডে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাাইহি রাজিউন

[৩] নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক, ভয়েস অব আমেরিকার নিউইয়র্ক প্রতিনিধি আকবর হায়দার কিরণ ফেসবুকে এ খবর জানান।

[৪] আকবর হায়দার কিরন লিখেছেন, ইকবাল আহমেদের  বয়স হয়েছিলো ৮২ বছর। বর্ণাঢ্য জীবনের অবসান শোনার সংবাদে দেশে ও প্রবাসে অনেকে শোকাহত হয়েছেন। জনাব ইকবাল আহমেদ ১৯৮৩ সাল থেকে ১৯৯৪ পর্যন্ত বাংলা বিভাগের প্রধান ছিলেন। তাঁর বড়ভাই জনাব ইশতিয়াক আহমেদ ১৯৫৮ সালে বাংলা বিভাগ যখন প্রতিষ্ঠা করেন তখন ছাত্রাবস্থায় মাত্র ২০ বছরের যুবক ছিলেন জনাব ইকবাল । যিনি শুরু থেকেই বাংলা অনুষ্ঠানের সাথে যুক্ত ছিলেন।

[৫] পুরান ঢাকার ইসলামপুরের এক অভিজাত পরিবারে তাঁর জন্ম হয়। কলেজিয়েট হাই স্কুল ও জগন্নাথ কলেজে পড়াশুনো করেন। বিএ পাশ করার পর কুড়ি বছর বয়সে পড়াশুনো করতে আমেরিকায় চলে আসেন। ১৯৫৯ সাল থেকেই ভিওএ বাংলা বিভাগের সাথে কাজ শুরু করেন। শুরুতে পার্ট টাইম হলেও অল্প ক’দিন পরেই ফুল টাইম হয়ে যান। চড়াই উৎরাই পেরিয়ে তিনি বাংলা বিভাগের প্রধান হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়