শিরোনাম
◈ সংকটে পড়া ব্যাংকে পুরোনো শেয়ারধারীদের ফেরার সুযোগ বাতিল হচ্ছে ◈ ৬ মাস ধরে শিশুকে যৌ.ন নির্যাতনের অভিযোগ, মাদরাসার শিক্ষকসহ গ্রেফতার ৫ ◈ শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী ◈ বেনসন-স্টার-ডার্বির নকল মোড়ক, মিরপুরে কারখানায় অভিযান ◈ চীনের অর্ডার সরছে, মার্কিন বাজারে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ-সুযোগ ◈ শাহজালাল বিমানবন্দরে ২৫ কোটি টাকার স্বর্ণের বার জব্দ ◈ রাজধানীর কাফরুলে অপহৃত ৭ বছরের শিশু শরীয়তপুরে উদ্ধার, নারী গ্রেফতার ◈ আবাসিক হোটেলে অভিযান: ‘মুখ ঢাকবি না, মাইর হবে’, ভিডিওর সময় কাঁদতে থাকা নারীর উদ্দেশে পুলিশ ◈ দাঁড়াতেই পারলো না পা‌কিস্তান, হে‌রে গে‌লো ভার‌তের কা‌ছে  ◈ ইংল‌্যান্ড কাউন্টি চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, বাংলা‌দে‌শের হাসানের ৭ উইকেটের কল‌্যা‌ণে জিত‌লো কেন্ট

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ০৫:১৯ বিকাল
আপডেট : ২৮ জুন, ২০২১, ০৫:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুর বিভাগে বেড়ে চলছে করোনা সংক্রমণ, নতুন শনাক্ত ৫২০, মৃত্যু ৮ জন

আফরোজা সরকার : [২] ভারতীয় সীমান্তবর্তী এলাকাগুুলোতে করোনা সংক্রমণ এবং মৃত্যুর হার প্রতিদিন বেড়েই চলেছে। এ পর্যন্ত সংক্রমণ এবং মৃত্যুর শীর্ষে অবস্থান করছে দিনাজপুর, রংপুর, খুলনা এবং ঠাকুরগাঁও জেলা।

[৩] সোমবার এই বিভাগে সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় ১ হাজার ২৩২ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৮ জেলায় ৫২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময়ে রংপুরে ১ জন, দিনাজপুরে ৩ জন, ঠাকুরগাঁয় ৩ জন এবং লালমনিরহাট জেলায় ১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৯৯ জন।

[৪] এ নিয়ে বিভাগে ১ লাখ ৫২ হাজার ২শ’ ৭৩ জনের নমুনা পরীক্ষা করে মোট ২৫ হাাজার ৪০ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া ৫শ’ ৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১৯ হাজার ৪শ’ ৯১ জন রোগী সুস্থ হয়েছেন।

[৫] বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যলয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত ২৪ ঘন্টায় এই বিভাগের দিনাজপুরে ১৭৮, ঠাকুরগাঁয় ১১৫, রংপুরে ৬২, গাইবান্ধায় ৩৯, কুড়িগ্রামে ৩৭, লালমনিরহাটে ৩৫, পঞ্চগড়ে ৩১ এবং নীলফামারী জেলায় ২৩ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

[৬] বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, গতকাল পর্যন্ত দিনাজপুুর জেলায় ৮ হাজার ১শ’ ৮৮ জন আক্রান্ত ও ১৮১ জনের মৃত্যু হয়েছে, ঠাকুরগাঁও জেলায় ৩ হাজার ৮৪ জন আক্রান্ত ও ৭৭ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৪৫ জন আক্রান্ত ও ২৩ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ১ হাজার ৭শ’ ৯৮ জন অক্রান্ত ও ৩৮ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ৬শ’ ৯৭ জন আক্রান্ত ও ২৭ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ১ হাজার ৪শ’ ১ জন আক্রান্ত ও ২৪ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ১ হাজার ১৫ জন আক্রান্ত এবং ২২ জনের মৃত্যু হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ