শিরোনাম
◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ১১:৪৪ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২১, ০২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাবনায় চরমপন্থি সদস্যকে গুলি করে হত্যা

পাবনা প্রতিনিধি : [২] সদর উপজেলা ও আতাইকুলা থানার পুর্ব চরপাড়া গ্রামে পুর্ব বিরোধের জেরে বেলাল হোসেন(৩৫) নামের এক চরমপন্থী নেতাকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

[৩] নিহত বেলাল হোসেন সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পুর্ব চরপাড়া গ্রামের আব্দু করিমের ছেলে ও পুর্ববাংলা কমিউনিষ্ট পার্টি সর্বহারা দলের আঞ্চলিক নেতা ছিলেন।

[৪] রোববার রাত সাড়ে ৯টার দিকে তাকে গুলি করে হত্যা করা হয়।

[৫] আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, চরমপন্থী দল করায় প্রশাসন ও প্রতিপক্ষের ভয়ে দীর্ঘদিন ধরে বেলাল ঢাকায় পালিয়ে ছিল। গত কয়েকদিন সে গ্রামে ফিরছে। রোববার রাতে বেলাল শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল।

[৬] এসময় প্রতিপক্ষের লোকজন তাকে তার বাড়ির সামনেই গুলি করে হত্যা করে লাশ পাশের পাটের ক্ষেতে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চরমপন্থী দলের আভ্যন্তরীণ কোন্দলেই তাকে হত্যা করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়