শিরোনাম
◈ পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়নের অভিযোগ: সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে ◈ আ‌মে‌রিকার মানুষ বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্পের মন্তব্যে তোলপাড়  ◈ ইরা‌নের প্রতিটি মুহূর্তই ‘মহাশয়তান’এর বিরুদ্ধে প্রতিরোধ ও সংগ্রামের সময়: সর্বোচ্চ নেতা  ◈ গাজীপুরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, খুলেছে অধিকাংশ পোশাক কারখানা ও কাজে ফিরছেন শ্রমিকরা ◈ অ‌নেক লড়াই ক‌রে চ্যাম্পিয়ন্স লিগে জয়ে ফিরলো আর্সেনাল ◈ হলান্ডের গোলে লাইপজিগের মাঠে ম‌্যান‌চেস্টার সিটির কষ্টার্জিত জয় ◈ মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, বন্দরে দুটি কনটেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ◈ ভালভের্দের অবিশ্বাস্য গোলে শেষ মুহূর্তে রিয়ালের জয় ◈ আজ শুরু সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, প্রথম দিনেই ভারত-পাকিস্তান মহারণ, রা‌তে বাংলা‌দেশ-ভুটান ম‌্যাচ ◈ রফতানিতে ধাক্কা, কারখানায় আগুন: কতটা ক্ষতিগ্রস্ত পোশাকশিল্প?

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ১০:৩৫ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২১, ০১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাত জেলায় করোনায় গত ২৪ ঘণ্টায় ৬১ জনের মৃত্যু

মহসীন কবির, জেরিন আহমেদ :[২] দেশের চার জেলার মধ্যে রাজশাহীতে ১৪ জন, চুয়াডাঙ্গায় ১২, চট্টগ্রামে ৭ ও সাতক্ষীরায় মারা গেছেন ৬ জন রয়েছেন। তারা সবাই জেলার হাসপাতালগুলোর করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চার জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

[৩] সোমবার সকালে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, রোববার (২৫ জুন) সকাল ৮টা থেকে সোমবার (২৮ জুন) সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ১৪ জন মারা গেছেন। এর মধ্যে ১১ জন পুরুষ ও তিনজন নারী মারা গেছেন। তাদের মধ্যে ৭ জন ছিলেন করোনা পজিটিভ আর বাকিরা উপসর্গ নিয়ে মারা যান। স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন সম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। উল্লেখ্য, গতকাল দেশে করোনা আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যু হয়েছে।

[৪]  খুলনার দুই হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুন) সকাল ৮টা সোমবার (২৮ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

[৫] এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ছয়জন এবং বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়েছে।

[৬] ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত চব্বিশ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন করোনা ভাইরাসে শনাক্ত হয়ে এবং ছয়জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

[৭] নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং বাকিরা করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন বলে জানিয়েছেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান।

[৮] গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গোপালগঞ্জে করোনায় ৫৩ জন মৃত্যুবরণ করেছেন। জেলার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় জেলা সদরে এক ও মুকসুদপুরে একজনের মৃত্যু হয়েছে।

  • সর্বশেষ