শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ০২:২২ রাত
আপডেট : ২৮ জুন, ২০২১, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউইয়র্কে গিয়ে নিজে রেস্তোরাঁয় জমিয়ে পেট ভরে খেলেন প্রিয়াঙ্কা

নিউজ ডেস্ক: গত মার্চে নিউইয়র্কে ভারতীয় রেস্তোরাঁ খুলেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এর নাম দেন ‘সোনা’। উদ্বোধনের পরও শুটিং ব্যস্ততার কারণে এতদিন নিউইয়র্কে থাকতে পারেননি অভিনেত্রী। আর তাই খেতে পারেননি নিজের রেস্তোরায়।

এবার প্রথমবারের মতো নিজের রেস্তোরাঁয় খাবারের স্বাদ নিলেন জনপ্রিয় এই হলি-বলি তারকা। লন্ডনের শুটিং শিডিউল শেষ করে বহুদিন পর মার্কিন যুক্তরাষ্ট্রে ফেরেন এই অভিনেত্রী। ফিরেই সবার আগে ‘সোনা’তে গিয়ে জমিয়ে পেট ভরে খেলেন তিনি। তার রেস্তোরাঁয় রয়েছে ভারতীয় নানা পদের লোভনীয় খাবার।

ইনস্টাগ্রাম স্টোরিতে প্রিয়াঙ্কার শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর সামনে টেবিলে সাজানো রয়েছে একাধিক খাবার। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দ্য আমেজিং সোনা এক্সপেরিয়েন্স, ফাইনালি।’ সঙ্গে হার্ট ইমোজিও জুড়ে দেন তিনি।

চিংড়ির পাকোড়া, চাটনিসহ ধোসা, ফুচকা সাজানো রয়েছে প্লেটে। খাওয়ার সময় প্রিয়াঙ্কাকে সঙ্গ দিয়েছিলেন তার বেশ কজন বন্ধু। তারা সবাই বেশ মজা নিয়েই ফুচকার স্বাদ নেন। অ্যালকোহল দিয়ে পানিপুরির টেস্টি কম্বিনেশনও রয়েছে প্রিয়াঙ্কার রেস্তোরাঁয়।

উল্লেখ্য, সম্প্রতি ব্রিটেনে জনপ্রিয় সিরিজ ‘সিটাডেল’ ও সিনেমা ‘টেক্সট ফর ইউ দেয়ার’র কাজ শেষ করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সূত্র: ঢাকা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়