শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধ, ইরানের একাধিক শর্তে বাড়ছে উত্তাপ ◈ কীসের ভিত্তিতে একাদশ শ্রেণিতে ভর্তি, জানালেন শিক্ষামন্ত্রী ◈ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী ◈ আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র: প্রধানমন্ত্রী ◈ সম্পর্ক স্বাভাবিকের চেষ্টার মধ্যে ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, বাংলাদেশে আসার আগে করেছেন চীন সফর ◈ ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ◈ যে কারণে কারাগারে পাঠানো হয়েছে ‘ভাইরাল মিজানকে’, জানা গেল নেপথ্যের ঘটনা ◈ ভারতে ফের ছাত্র আন্দোলন, ব্যারিকেড ভেঙে বিধানসভা অভিমুখে শিক্ষার্থীরা (ভিডিও) ◈ আপনি খারাপ রেজাল্ট বলছেন কেন, রেজাল্ট তো সুন্দর হয়েছে: শিক্ষামন্ত্রী ◈ ‘মরার আগে কেউ আমেরিকা ছাড়ে না’, যুক্তরাষ্ট্রে ৩০ বছরের প্রবাসী জীবনের গল্প শোনালেন সাবেক ব্যাংকার হাবিব

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ০১:২১ রাত
আপডেট : ২৮ জুন, ২০২১, ০৪:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যবসায়ীদের গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারে আরও সর্তক হতে হবে, বললেন মেয়র আতিক

মারুফ হাসান: রাজধানীর মগবাজার প্লাজার পাশে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, ইউটিলিটি সংযোগ ত্রুটির কারণে এই দূর্ঘটনা ঘটলে এর দায়ভার ভবন মালিক ও ব্যবসায়ী মালিকের।

মেয়র আতিক বলেন, ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিয়মতান্ত্রিক উপায়ে গড়ে তুলতে হবে। যে ভবনে এসব ব্যবসা প্রতিষ্ঠান করবেন যেগুলোর গ্যাস, পানি ও বিদ্যুতের মতো স্পর্শকাতর বিষয়গুলো নিরাপদভাবে করতে হবে।2

বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত সাত জন নিহত হয়েছেন। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম গতকাল রোববার রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে এ তথ্য জানান।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার মুহা. শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে আমরা যেটা জেনেছি, এখানে যে সরমা হাউজ ছিল। মূলত সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে খুব সম্ভবত গ্যাস জমেছিল এবং এই গ্যাস বিস্ফোরণের কারণে আশেপাশের সাতটা বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। দুইটা বাস বিধ্বস্তের মতো হয়েছে। এখন পর্যন্ত আমরা সাতজন মারা গেছে বলে খবর পেয়েছি।’

এ ঘটনায় কারও গাফিলতি আছে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ফায়ার সার্ভিস থেকে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। সেখানে পুলিশের প্রতিনিধি চাইলে আমরা দেব। তবে এ বিষয়ে এক্সপার্ট ফায়ার সার্ভিস। তারাই তদন্ত করবেন, তারাই মতামত দেবেন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়