শিরোনাম
◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার ◈ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন মানবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ আওয়ামী লীগের বিচার ও ক্ষমা প্রার্থনা ছাড়া কি সম্ভব ‘রিকনসিলিয়েশন’? যা বললেন বিশেষজ্ঞরা ◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি ◈ স্ক্যামার নাকি ভিকটিম? 'স্ক্যাম সিটি'র অন্ধকার দুনিয়া, মিয়ানমারের সাইবার ক্রীতদাসদের গল্প (ভিডিও)

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ১২:৩৫ রাত
আপডেট : ২৮ জুন, ২০২১, ১২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মগবাজারে বিস্ফোরণ ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটি যে কোনো সময় ধসে পড়তে পারে: ফায়ার সার্ভিস

সুজন কৈরী: রাজধানীর মগবাজারের যে ভবন থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটেছে, সেই ভবনটি যেকোনো সময় ধসে পড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। কারণ তিনতলা ভবনের নিচতলার পিলারটি ধসে গেছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজারের ওয়‌্যার‌লেছ সংলগ্ন বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

বিস্ফোরণের শব্দে আশাপাশের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কী কারণে এই বিস্ফোরণ তা জানা যায়নি।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন সাংবাদিকদের বলেন, ‘বিস্ফোরণের ঘটনায় ওই ভবনের নিচতলার অংশ উড়ে গেছে। ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছে সেটা আমরা তদন্ত করে দেখব।

মগবাজারের আউটার সার্কুলার রোডের ৭৯ নম্বর ভবনটির নিচতলায় ছিল তিনটি প্রতিষ্ঠান। এরমধ্যে রয়েছে- শর্মা হাউজ, বেঙ্গল মিট ও গ্র্যান্ড কনফেকশনারি। এছাড়া দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় বাণিজ্যিক অফিস রয়েছে।

স্থানীয়রা বলছেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ এতটাই বিকট ছিল, এ‌তে ঘটনাস্থ‌লের আশপা‌শের বেশ ক‌য়েক‌টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ভবনগুলো কাচ ভেঙে পড়েছে। এছাড়া সামনের সড়কে থাকা দু‌টি বাস সম্পূর্ণ চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

  • সর্বশেষ