শিরোনাম
◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা

প্রকাশিত : ২৬ জুন, ২০২১, ০৫:৩৬ বিকাল
আপডেট : ২৬ জুন, ২০২১, ০৫:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর গুলশানে এসি বিস্ফোরণে দগ্ধ হয়ে উত্তরা মটরস্ এর কর্মকর্তার মৃত্যু

মোস্তাফিজুর রহমান: [২] রাজধানীর গুলশানে এসি বিস্ফোরণে দগ্ধ হয়ে উত্তরা মটরস্ এর কর্মকর্তা মেহদাদুর রহমান ডুরান্ড (৫০) এর মৃত্যু হয়েছে।

[৩] শুক্রবার দিবাগত রাত পৌনে একটায় (২৬ জুন) চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান তিনি।

[৪] গত শনিবার (১৯ জুন) রাতে গুলশান ১ এর ৮ নম্বর রোডের ২১ নম্বর নিজ বাসায় তিনি দগ্ধ হয়েছিলেন তিনি। ঐ দিন এসি বিস্ফোরণ থেকে আগুনে দগ্ধ হওয়ার পর, তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

[৫] তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঐ ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল। তিনি জানান, মৃত মেহদাদুর রহমানের শরীরের ৫০শতাংস দগ্ধ হয়েছিল।

[৬] গুলশান থানার উপ পরিদর্শক (এসআই) বায়েজীদ বোস্তামী বলেন, মেহদাদুর রহমান "উত্তরা মটরসের" ডিএমডি ছিলেন। গত ১৯ জুন রাতে নিজ বাসায় এসির গোলযোগ থেকে আগুন লেগে দগ্ধ হন এবং (২৬'জুন) তার মৃত্যু হয়। পরে বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়