শিরোনাম
◈ গণমাধ্যমে অসত্য তথ্য, ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি ◈ এআইতে করা প্রশ্ন কি সত্যিই গোপন থাকে?—বাস্তবতা, ঝুঁকি ও করণীয় ◈ বসুন্ধরা চেয়ারম্যানসহ পরিবারের ৪ সদস্যের বিদেশযাত্রার অনুমতি মেলেনি ◈ রাজধানীতে শতভাগ পাম্পে চালু হচ্ছে ফুয়েল পাস! ◈ ফ্যামিলি কার্ড প্রকল্প জোরদার করা হবে : অর্থমন্ত্রী ◈ বিদ্যুৎ উৎপাদনে গ্যাসকে ছাড়িয়ে গেছে কয়লা ◈ আলোচনার টেবিলে আসার ইঙ্গিত, ট্রাম্পের প্রস্তাব পর্যালোচনায় ইরান ◈ হঠাৎ দেশের আকাশে দেখা গেল আগুনের গোলা ◈ জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ◈ অর্ডিন্যান্স বা অধ্যাদেশগুলো বিস্তারিত আলোচনা ছাড়াই পাস করা হয়েছে : আখতার হোসেন

প্রকাশিত : ২৬ জুন, ২০২১, ০৩:৫০ দুপুর
আপডেট : ২৬ জুন, ২০২১, ০৩:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউএফও নিয়ে বিশেষ প্রতিবেদনে কোনো হদিস দিতে পারেনি পেন্টাগন

রাশিদুল ইসলাম : [২] ২০০৪ সাল থেকে যুক্তরাষ্ট্রের আকাশে যে ১৪৩টি ‘আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্টস’ বা অজানা উড়ন্ত বস্তু দেখতে পাওয়া গেছে সে সম্পর্কে কোনো প্রমাণ দিতে পারেনি পেন্টাগন। তবে এ নিয়ে আরো গবেষণার জন্যে অর্থ বরাদ্দ চেয়েছে পেন্টাগন। সংক্ষেপে ইউএফও বলা হয় এমন উড়ন্ত বস্তু প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় আকাশে উড়তে দেখা গেছে। আরটি

[৩] পেন্টাগনের এ প্রতিবেদনটি এতদিন অতি গোপনীয় অবস্থায় থাকলেও মার্কিন সামরিক বাহিনীর ভেতর থেকেই আকাশে ইউএফও দেখতে পাওয়ার অসংখ্য প্রমাণ পাওয়ায় মার্কিন কংগ্রেস এ সম্পর্কে বিস্তারিত জানতে চায়।

[৪] বিচিত্র আকারের নভোযানের মত দেখতে এই যানগুলো অত্যন্ত দ্রুত গতিতে উড়ে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। বৈমানিক থেকে শুরু করে সাধারণ মানুষ অনেকেই এই রহস্যময় উড়ন্ত যান দেখতে পেলেও অনেকেই তা বিশ্বাস করেন না।

[৫] এগুলো নিয়ে সিনেমা, টিভি ধারাবাহিক হয়েছে, কিন্তু রহস্যভেদ আজও হয়নি। অনেকে ধারণা, এগুলো গোপন কোন সামরিক বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন, আবার কেউ বলেন এগুলো ভিনগ্রহ থেকে আসা বুদ্ধিমান প্রাণীদের নভোযান। তবে পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে এলিয়েন বলতে কিছু নেই। মার্কিন সামরিক নেতারা সতর্ক করে বলছেন ইউএফওর প্রযুক্তি অন্য কোন গ্রহের প্রাণীদের না- হলেও তা যুক্তরাষ্ট্রের বৈরি কোন দেশ - রাশিয়া বা চীনেরও হতে পারে যা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা জন্যে হুমকি হয়ে উঠতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়