শিরোনাম
◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার ◈ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন মানবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ আওয়ামী লীগের বিচার ও ক্ষমা প্রার্থনা ছাড়া কি সম্ভব ‘রিকনসিলিয়েশন’? যা বললেন বিশেষজ্ঞরা ◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি ◈ স্ক্যামার নাকি ভিকটিম? 'স্ক্যাম সিটি'র অন্ধকার দুনিয়া, মিয়ানমারের সাইবার ক্রীতদাসদের গল্প (ভিডিও) ◈ ৩৫ টাকায় সিনেমার পোস্টার আঁকা থেকে জাতীয় পুরস্কার, আয়ের ৯০ শতাংশ দান: সাদাসিধে জীবনযাপনে নানা পাটেকরের বিদায় ◈ ভারতে চলমান আন্দোলনে সরাসরি মাঠে নামছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি (ভিডিও)

প্রকাশিত : ২৬ জুন, ২০২১, ০৩:০১ দুপুর
আপডেট : ২৬ জুন, ২০২১, ০৩:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভবিষ্যদ্বাণী উল্টে যাওয়ায় অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইনের দুঃখ প্রকাশ

স্পোর্টস ডেস্ক : [২] ইংল্যান্ডের সাউদাম্পটনে অনুষ্ঠিত বৃষ্টি বিঘ্নিত টেস্টে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ট্রফি নিশ্চিত করেন কেন উইলিয়ামসনরা। নিউজিল্যান্ডের এমন ইতিহাসের দিনে বিপাকে পড়েন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইন। এর জন্য টিম পেইন নিজেই দায়ী।

[৩] ম্যাচের আগে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ড পাত্তাই পাবে না বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন পেইন। আর সেই নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন তো হলোই, বলতে গেলে কিউদের কাছে পাত্তা পায়নি বিরাট কোহলির ভারত। পেইনের ভবিষ্যদ্বাণী একেবারেই উল্টে গেল।

[৪] ম্যাচ ফলাফলের পর পেইনের সেই ভবিষ্যদ্বাণী আলোচনায় উঠে আসে। তা নিয়ে শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচুর হাস্যরস চলতে থাকে। ট্রলের শিকার হন পেইন। এমন পরিস্থিতির মধ্যে নিজের ভুল স্বীকার করে কিউইদের কাছে ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক।

[৫] নিউজিল্যান্ডের রেডিও নিউজটক জেডবিতে পেইন বলেন, ওই মন্তব্য করায় কিউই সমর্থকদের কাছে বেশ তুলাধোনা হতে হয়েছে আমাকে। বুঝতে পারছি, আমরা সবাই কখনও না কখনও ভুল প্রমাণিত হই। আমি এখন নিজের কথা গিলতে বাধ্য হচ্ছি। নিউজিল্যান্ড অসাধারণ খেলেছে। তারা যেভাবে নিজেদের মেলে ধরে, তা দেখা সবসময়ই দারুণ। নিউজিল্যান্ড আন্তর্জাতিক ক্রিকেটে যা করে, আমি অবশ্যই তা সম্মান করি। ওই মন্তব্যের জন্য আমি ক্ষমা চাইছি। তথ্যসূত্র: নিউজিল্যান্ড হেরাল্ড/ যুগান্তর

  • সর্বশেষ