শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৬ জুন, ২০২১, ০২:১৫ দুপুর
আপডেট : ২৬ জুন, ২০২১, ০২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রথম প্রতিবন্ধী নভোচারী যাচ্ছে মহাকাশে

রাশিদুল ইসলাম : [২] শারীরিকভাবে অক্ষমদের জন্যও মহাকাশ অভিযানের এ সুযোগ দিচ্ছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ)। বিশ্বের প্রথম প্রতিবন্ধী নভোচারী হিসেবে মহাকাশ অভিযানে অংশ নিতে ২২ হাজার আবেদনপত্র থেকে বেছে নেওয়া হয়েছে কয়েকজনকে। দি লোকাল

[৩] ইএসএ প্রধান জোসেফ অ্যাসবাচার বলেছেন, শারীরিকভাবে দুর্বল বা প্রতিবন্ধীরাও মহাকাশ অভিযানে যেতে ইচ্ছুক। প্রশিক্ষণের পরে একজনকে পাঠানো হবে মহাকাশে।

[৪] চন্দ্রাভিযান থেকে মঙ্গল অভিযান, ইএসএ সবসময় চমকে দিয়েছে গোটা বিশ্বকে। ইউরোপিয়ান স্পেস এজেন্সির উন্নত প্রযুক্তির আরিয়ান রকেট একসময় মার্কিন শীর্ষ কোটিপতি জেফ বেজোসের ব্লু অরিজিন ও এলন মাস্কের স্পেস-এক্সের বড় চ্যালেঞ্জ ছিল। ইএসএ প্রধান বলছেন, মহাকাশে ‘ম্যানড মিশন’ বা মানুষ নিয়ে যাত্রা অনেকবারই হয়েছে। কিন্তু প্রতিবন্ধী নভোচারীকে মহাকাশে পাঠানোর মিশন সফল হলে অনেকবেশি মানুষ মহাকাশ অভিযানে উৎসাহ পাবেন। গ্রহ-নক্ষত্রের রহস্য জানার সুযোগ পাবেন সাধারণেরাও।

[৫] অ্যামাজন ও ব্লু অরিজিনের জেফ বেজোস আগামী ২০ জুলাই ‘নিউ শেপার্ড বুস্টার’-এ মহাকাশে পাড়ি দেবেন তিনি। প্রথম মার্কিন নভোচারী অ্যালান শেপার্ডের নামে মহাকাশযানের নাম রাখা হয়েছে। বাণিজ্যিকভাবে মহাকাশ অভিযানকে জনপ্রিয় করতে চাইছেন বেজোস। মহাকাশে যেতে পারবে যে কোনও সাধারণ মানুষও। টিকিটের দাম পড়বে দেড় কোটি টাকা। তার আগে ইএসএ তাদের প্রতিবন্ধী নভোচারীকে মহাকাশে পাঠালে সে হবে আরেক ইতিহাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়