শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ২৫ জুন, ২০২১, ০৫:০২ সকাল
আপডেট : ২৫ জুন, ২০২১, ০৫:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একটি হাতি দু’মাসে ১৬ জন মানুষকে পিষে মারলো

রাকিবুল আবির: [২] ভারতের ঝারখণ্ডের সাঁওতাল পরগনা এলাকায় দল থেকে বহিষ্কৃত একটি হাতি দুই মাসে ১৬ জন মানুষকে পিষে মারে। ধারণা করা হচ্ছে তার আচরণের কারণেই দল থেকে বিতাড়িত হয়েছে হাতিটি। এনডিটিভি

[৩] এ বিষয়ে আঞ্চলিক বন কর্মকর্তা সতীশ চন্দ্র রায় সংবাদমাধ্যমকে জানায়, হাতিটির বয়স ১৬ বছর। হাতিটির ২২ সদস্যের একটি দল রয়েছে। খারাপ আচরণের কারণে অথবা অন্য পুরুষ হাতিদের সাথে টিকতে না পেরে হাতিটিকে দল থেকে তাড়িয়ে দেওয়া হয়।

[৪] তিনি আরো জানান, আমরা হাতিটির আচরণ নিয়ে স্টাডি করেছি। আমাদের ২০ সদস্যের একটি দল হাতিটিকে পর্যবেক্ষণে রেখেছে। কারণ এই পশুটির সুরক্ষা নিশ্চিত করা এবং পাশাপাশি মানুষকে বাঁচানোই আমাদের প্রথম কাজ।

[৫] বৃহস্পতিবার ভোরেও সুর দিয়ে এক বৃদ্ধ দম্পতিকে হত্যা করে জেদি হাতিটি। এ বিষয়ে সতীশ রায় বলেন, হাতিটির খুব কাছাকাছি কেউ চলে আসলে এবং বিরক্ত করলে হাতিটি তাকে মারার চেষ্টা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়