শিরোনাম
◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা ◈ সৌদি আরবে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন; মরদেহ আনা হবে রাষ্ট্রীয় খরচে ◈ জেদ্দা বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক, ঢাকাগামী বিমানের যাত্রীদের বোর্ডিং শুরু ◈ সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দারের মরদেহ ভারত থেকে হস্তান্তর ◈ ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ: শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আটক নয়, স্বাভাবিক রাখতে হবে মেট্রো-রেল ও ইন্টারনেট পরিষেবা ◈ জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি, ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা ◈ অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি, ইতিহাস গড়লেন বাংলা‌দে‌শের সোবহানা ◈ হুথিদের হামলায় বিপর্যস্ত রিয়াদ বিমানবন্দর, ঢাকা থেকে রিয়াদগামী ৫ ফ্লাইট বাতিল ◈ মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, বন্ধ বসিলা-গাবতলীমুখী সড়ক

প্রকাশিত : ২৪ জুন, ২০২১, ০৭:২৪ বিকাল
আপডেট : ২৪ জুন, ২০২১, ০৭:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সোহরাওয়ার্দী উদ্যানে আর সর্বোচ্চ ১০টি গাছ কাটতে পারে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

সুজিৎ নন্দী: [২] মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানে ৬০ থেকে ৭০টি গাছ কাটতে হয়েছে, আর সর্বোচ্চ ১০টি গাছ কাটতে হতে পারে। কিন্তু সেখানে বহু গাছ লাগাবো। সেখানে একশ’ টন অক্সিজেনের যদি ক্ষতি হয়, আমরা পাঁচশ টনের ব্যবস্থা করে দিচ্ছি।

[৩] মানুষের কাছে আকর্ষণীয় করতে প্রকল্পে কিছু ব্যবস্থা রাখতে হচ্ছে জানিয়ে তিনি বলেন, বাণিজ্যিক অর্থে সেখানে কোনো ফুড কিয়স্ক তৈরি হচ্ছে না। এখানে যারা আসবে তারা যেন ৬/৭ ঘণ্টা থাকার পর কিনে কিছু খেতে পারে, তার ব্যবস্থা থাকবে।

[৪] তিনি বলেন, তৃতীয় পর্যায়ে অধিকাংশ কাজ শেষ পর্যায়ে রয়েছে। কিছু কাজ আছে সেটি করা হচ্ছে। তাই সেখানে বেশিকিছু পরিবর্তন করা এখন সম্ভব নয়। তবে প্রধানমন্ত্রী এ প্রকল্পের বিষয়ে অবগত। সকলের মতামত নিয়ে এটি করা হবে।

[৫] এই অবস্থায় প্রকল্পের নকশায় পরিবর্তন আনা সম্ভবপর নয় বলে জানান গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার।

[৬] বৃহস্পতিবার পূর্ত ভবনে কর্মশালায় উদ্ভিদ বিশারদ, পরিবেশবিদ, স্থপতি, প্রকৌশলী, সাংবাদিকসহ সংশ্লিষ্ট নানা জন অংশ নেন। কর্মশালায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া সভাপতিত্ব করেন।

  • সর্বশেষ