শিরোনাম
◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর ◈ এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, এটি দেশের ভবিষ্যৎ পুনর্গঠনের নির্বাচন : তারেক রহমান ◈ ক্ষতিপূরণ নয়, আই‌সি‌সি আয় থেকে বাংলাদেশকে পূর্ণ অংশ দেয়ার আশ্বাস দি‌য়ে‌ছে ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ◈ দেশের রিজার্ভে বড় সুখবর ◈ অতীতের ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইলেন তারেক রহমান, ভোটের সমর্থনে নতুন অঙ্গীকার

প্রকাশিত : ২৪ জুন, ২০২১, ০১:৫২ দুপুর
আপডেট : ২৪ জুন, ২০২১, ০১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শাজাহানপুরে মালবাহী ট্রেনে কাটা পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু

মোস্তাফিজুর রহমান: [২] রাজধানীর শাহজাহানপুরে মালবাহী ট্রেনে কাটা পড়ে ইলিয়াস মাহমুদ কিরণ(৪৭) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(২৪জুন) সকাল ১০টায় শাজাহানপুর পুলিশ ফাঁড়ির বিপরীত পাশে রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন হাসপাতালে নিয়ে আসা হাবিব।

[৪] তিনি আরো বলেন রেল লাইন দিয়ে হেঁটে রাস্তা পার হবার সময় কমলাপুর গামী ট্রেনের ধাক্কা লেগে দুই পা কাটা পড়ে ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর পৌনে বারোটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৫] নিহতের মিম জানান, তার বাবা পেশায় সাইনবোর্ড লাইটিং এর ব্যবসা করতেন করোনা কালীন সময়ে কাজ কম থাকায় একটু বিষণ্নতায় ছিল। আজ সকালে বাসাবোর ভাড়া বাসা থেকে কাজে বের হয়। পরে দুর্ঘটনার শিকার হয়।

[৬] ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় অবগত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়