শিরোনাম
◈ পাকিস্তানে আসতে শুরু করেছে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতিনিধিরা, যে চারটি জরুরি বিষয় নিয়ে শান্তি আলোচনা ◈ আওয়ামী লীগের তৃণমূল দল বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে! ◈ বিহারে মুসলিম চালককে প্রকাশ্যে কুপিয়ে শিরশ্ছেদ, গণপিটুনিতে নিহত খুনি ◈ ইরানের ড্রোন হামলায় বেঁচে ফেরা মার্কিন সেনারাই দিলেন যে বিস্ফোরক তথ্য! ◈ টানা ৩ দিনের ছুটিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান! ◈ ফ্লাইট কমে ‘ছোট’ হচ্ছে শাহ আমানত বিমানবন্দরের আকাশ, একে একে সরে যাচ্ছে বিদেশি এয়ারলাইন্স ◈ রিয়াল মাদ্রিদকে রুখে দিল জিরোনা ◈ মব সহিংসতা ঠেকাতে বিদেশি সহায়তায় বিশেষ প্রশিক্ষণ পাচ্ছে পুলিশ, কাটাতে চায় সিদ্ধান্তহীনতা ◈ দিন দিন ফিফা ফুটবল বিশ্বকাপের টিকিটের দাম বাড়া‌চ্ছে  ◈ ডা. কামরুলকে চাঁদাবাজির হুমকি; রাতেই হাসপাতালে যুবদলের শীর্ষ নেতারা(ভিডিও)

প্রকাশিত : ২৪ জুন, ২০২১, ০১:২০ দুপুর
আপডেট : ২৪ জুন, ২০২১, ০১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ড কমাতে কোভিড ত্রাণ তহবিল ব্যবহারে সমর্থন দিলেন বাইডেন

সাখাওয়াত হোসেন: [২] মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশে হত্যাসহ বিভিন্ন অপরাধ কমিয়ে আনতে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছেন। তিনি অপরাধ প্রবণ এলাকাগুলোতে আরো অধিক পুলিশ সদস্য নিয়োগ দিতে বলেছেন। এ ক্ষেত্রে দরকার হলে কোভিড ত্রাণ তহবিলের টাকা ব্যবহার করতে বলেছেন বাইডেন। বিবিসি

[৩] মি. বাইডেন যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ড ও সহিংসতা কমিয়ে আনতে বুধবার পাঁচ দফা কৌশল ঘোষণা করেছেন। এর অংশ হিসেবে জননিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের শহর ও রাজ্যকে কোভিড ত্রাণ তহবিলের ৩৫০ বিলিয়ন ডলার ব্যবহার করার সমর্থন দিয়েছেন বাইডেন। বাইডেনের এ অপরাধ বিরোধী কৌশল মূলত অস্ত্র ব্যবসায়ী ও আগ্নেয়াস্ত্র পাচারকারীদের দমন করবে বলে বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে।

[৪] তবে রিপাবলিকানরা এই বিলের সমালোচনা করে বলেছেন, বাইডেনের ডেমোক্রেট দলেরই অপরাধের প্রতি ঝোঁক বেশি। বাইডেন একজন সিনেটর হিসেবে ১৯৯৪ সালে অপরাধ বিল লিখেছিলেন যা যুক্তরাষ্ট্রের কালোদের গণআটকের জন্য দায়ী ছিলো।

[৫] দেশটির এফবিআইয়ের প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা যায়, আগে থেকে যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের ঘটনা ২৫ শতাংশ বেড়েছে এবং ২০২১ সালে এ প্রবণতা অব্যাহত রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, কোভিডে লকডাউনের কারণে যুক্তরাষ্ট্রে সহিংসতার হার বেড়েছে। যদিও গবেষণায় দেখা গিয়েছে, অন্যান্য দেশে কোভিড আসার পরে অপরাধের হার অরো কমেছে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়