শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ০৬:০৪ বিকাল
আপডেট : ২৩ জুন, ২০২১, ০৬:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোয়ালন্দে ডিবির অভিযানে ১০ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

কামাল হোসেন: [২] রাজবাড়ীর গোয়ালন্দে ৫৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১০ মামলার আসামী শহিদ খন্দকার (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

[৩] মঙ্গলবার (২২ জুন) রাত সোয়া ৯টায় উপজেলার উত্তর দৌলতদিয়া পূর্বপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে এক এজহারের মাধ্যমে বিষয়টি নিশ্চত করেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

[৪] গ্রেফতারকৃত চিহ্নিত মাদক ব্যবসায়ী উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শাহাদত মেম্বার পাড়ার মৃত সৈয়দ খন্দকারের ছেলে।

[৫] জেলা ডিবি পুলিশের ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সোয়া ৯ টায় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়া নামক এলাকায় অভিযান চালিয়ে ৫৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ পেশাদার মাদক কারবারি শহিদ খন্দকারকে গ্রেপ্তার করা হয়। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে পূর্বের ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

[৬] তিনি আরো বলেন, মাদকের সাথে কোন খাতির নয়। আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীকে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়