শিরোনাম
◈ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে জোরালো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ◈ ইন্টারনেট ডোমেইন এক কোটি ডলার! ◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ১১:৩৭ রাত
আপডেট : ২২ জুন, ২০২১, ১১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক পা ও দুই হাত উদ্ধারের পর পাওয়া গেল দেহ : মাথা খুঁজছে পুলিশ!

স্বপন দেব: [২] মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক পা ও দুই হাত পাওয়ার পর প্রায় ১ কিলোমিটার দূরে পাওয়া গেছে নারী দেহ। এখন মাথা খুঁজছেন পুলিশ।

[৩] শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক জানান, উপজেলার মীর্জাপুর ইউনিয়নের দক্ষিন পাচাউন গ্রামের পৃথক স্থান থেকে অজ্ঞাত এক নারীর হাত পা পাওয়ার পর মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় ১ কিলোমিটার দুরত্বে উত্তর বৌলাছড়ার নির্জন পাহাড়ী এলাকায় পাওয়া যায় শরীরের গলা থেকে কোমরের অংশ।
তিনি আরও জানান, যেখানে শরীরের অংশ পাওয়া গেছে এটি পাহাড়ী এলাকা। এর আশে পাশে কোন বসতি নেই। তারা মুখমন্ডলসহ লাশের বাকী অংশ খোঁজতে পুরো এলাকায় তল্লাশি চালাচ্ছেন। উদ্ধার হওয়া দেহ একজন নারীর সেটি বুঝা যাচ্ছে।

[৪] সোমবার দুপুরে মীর্জাপুর ইউনিয়নের পাচাউন গ্রামে কৃষক মাখন দেবের মুখি ক্ষেতে মানুষের দেহ থেকে খণ্ডিত একটি পা দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় কমর থেকে হাঁঠু পর্যন্ত এক টুকরো এবং হাঁঠু থেকে পায়ের নিচের অংশ আরেক টুকরো। পাশে একটি প্লাস্টিকের ছোট বস্তা রয়েছে। ধারণা করা হয় প্লাস্টিকের ওই বস্তাতে পায়ের টুকরা গুলো ছিলো। পরে ওই দেহের বাকী অংশ খোঁজতে গিয়ে প্রায় অর্ধ কিলোমিটার দূরে একই গ্রামের সুশাঙ্ক দত্তের বাঁশঝারে একটি হাত ও পাশে গৌরাঙ্গ দত্তের বাঁশঝারে আরও একটি হাতের সন্ধান মিলে।

[৫] পুলিশ মাথাসহ লাশের বাকী অংশ খুঁজছে। দেহ, পা ও দুটি হাত উদ্ধার করে ডিএনএ পরীক্ষার জন্য সংরক্ষণে রাখতে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পাদনা: মারুফ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়