শিরোনাম
◈ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ◈ ক্রিকেট অস্ট্রেলিয়ার কোটি ডলারের ক্ষতি হলেও পিচ তৈরিতে হস্তক্ষেপ করবে না ◈ রাষ্ট্রপতির প্রেস উইংয়ে নতুন উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ ◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ সাকিব আল হাসানকে কে নিয়ে জন্মদিন উদ্‌যাপনের ভিডিও ভাইরাল, কেক কাটার মুহূর্তে কী বললেন আসিফ আকবর ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ০৭:৪০ বিকাল
আপডেট : ২২ জুন, ২০২১, ০৭:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের সুপ্রিম কোর্টে পশ্চিম বঙ্গের নারদ মামলা থেকে নিজেকে প্রত্যাহার করলেন বিচারপতি

রাকিবুল আবির: [২] দ্বিতীয় বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টে নারদ মামলা থেকে নিজেকে প্রত্যাহার করলেন বিচারপতি অনিরুদ্ধ বসু। এমন একটি মামলা থেকে নিজেকে নিজেকে গুটিয়ে রাখেন তিনি যে মামলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর নাম উল্লেখ রয়েছে। তিনি বলেন, আমি এ মামলার শুনানি করবো না। এর আগে একই মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি ইন্দিরা ব্যানার্জি। এনডিটিভি

[৩] অন্য এক বিচারপতি হেমন্ত গুপ্ত, প্রধান বিচারপতিকে অনুরোধ জানান যেন এই মামলার শুনানির জন্য আদালতে একটি পৃথক বেঞ্চ গঠন করা হয়। বিচারপতি বিনিত সারনের নেতৃত্বে মঙ্গলবার মমতা ব্যানার্জির মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

[৪] ১৭মে নারদা মামলায় গ্রেপ্তার হন রাজ্যের ৪ নেতা-মন্ত্রী। যার প্রতিবাদে বিক্ষোভ করে তৃণমূল কমীরা । অন্যদিকে বিচার চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক। এই বিষয়গুলোকে একত্রিত করে মামলা অন্যত্র সরানোর দাবী করে সিবিআই। তাদের দাবি, প্রভাবশালীদের উপস্থিতির কারণে মামলার শুনানি সঠিক হবেনা। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়