শিরোনাম
◈ বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণের জন্য ভারতকেও আমন্ত্রণ জানা‌লো সরকার! দিল্লি এখনও জবাব দেয়নি ◈ ইরানে সাম্প্রতিক সহিংসতায় নিহত ২ হাজার ৯৮৫ জনের তালিকা প্রকাশ ◈ ছাত্রদলের ৭ শীষ নেতা এবার সংসদ নির্বাচনে প্রার্থী ◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ০৫:৫৪ বিকাল
আপডেট : ২২ জুন, ২০২১, ০৫:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনে আয়োজন হচ্ছে ক্রিকেট আসরের

স্পোর্টস ডেস্ক: [২] ইউরোপের আরেক দেশ নেদারল্যান্ডসের পর দ্বিতীয় দেশ হিসেবে স্পেন আয়োজন করতে যাচ্ছে ছেলেদের ওয়ানডে ম্যাচ। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি সোমবার (২১ জুন) নিশ্চিত করেছে, স্পেনে আয়োজন করা হবে তিনটি ইভেন্ট। এগুলো বিশ্বকাপ লিগ-২ এর স্কটল্যান্ড, নামিবিয়া ও নেপালের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ, ইউরোপিয়ান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব এবং ইউরোপিয়ান পুরুষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বাছাইপর্ব।

[৩] এই তিনটি আসর অনুষ্ঠিত হবার কথা ছিল স্কটল্যান্ডে। কিন্তু সেখানে কোভিড-১৯ এর বিধিনিষেধের কারণে সরিয়ে নেয়া হয়েছে স্পেনে। স্কটল্যান্ড, নামিবিয়া ও নেপালের ত্রিদেশীয় সিরিজে হবে ছয়টি ম্যাচ। এই সিরিজ আয়োজন করা হবে স্পেনের আলমেরিয়ার ডেজার্ট স্প্রিং মাঠে। শুরু হবে আগামী ২০ জুলাই থেকে, শেষ হবে ৩০ জুলাই।

[৪] স্পেনের লা মাঙ্গায় ইউরোপিয়ান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে আগামী ২৬ থেকে ৩০ অগাস্ট। এরপর ইউরোপিয়ান পুরুষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে আগামী ১৯ থেকে ২৫ সেপ্টেম্বর।

[৫] স্পেন ক্রিকেটের প্রধান নির্বাহী জন হাওডেন জানিয়েছেন, আইসিসির এই ইভেন্টগুলো আয়োজন করতে পেরে বেশ উচ্ছ্বসিত তারা। - ক্রিকফ্রেঞ্জি/ আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়