শিরোনাম
◈ ২১৪ কোটি টাকায় নির্মিত কক্সবাজার ‘আইকনিক’ স্টেশন ইজারা নিতে ব্যবসায়ীদের অনাগ্রহ! ◈ যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠক হতে পারে বৃহস্পতিবারই ◈ বৈদেশিক ঋণে চাপের মুখে সরকার, পাঁচ বছরে পরিশোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো চীনা জাহাজ ◈ হেল্পার ছিলেন চালকের আসনে, কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, নিহত ৭ ◈ ১৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘সুপার এল নিনো’র দিকে এগোচ্ছে বিশ্ব, শঙ্কায় আবহাওয়াবিদরা! ◈ ১৩ দিনেই নেপালকে পুরোপুরি বদলে দিলেন নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ (ভিডিও) ◈ বাংলাদেশে প্রথমবার হজযাত্রীদের 'নুসুক কার্ড' বিতরণ শুরু ◈ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে ◈ বর্ণিল আয়োজনে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ০৫:১২ বিকাল
আপডেট : ২২ জুন, ২০২১, ০৫:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তান ক্রিকেট বোর্ড থেকে মোহাম্মদ নবিকে অব্যাহতি

স্পোর্টস ডেস্ক: [২] ক্রিকেটকে বিদায় জানানোর আগেই দেশের ক্রিকেট বোর্ডে জায়গা পেয়েছিলেন মোহাম্মদ নবি। তবে নবিকে আর রাখা হচ্ছে না আপাতত। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক বিবৃতিতে জানিয়েছে তাকে সদস্যপদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

[৩] গত আগস্টে নবিকে বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছিল আফগান বোর্ড। তবে সোমবার ২১ জুন এসিবি নিশ্চিত করে নবিকে বোর্ডের দায়িত্বে না রাখার ব্যপারে এবং তার স্থলাভিষিক্ত হচ্ছেন আফগানিস্তানের দিল্লির বর্তমান রাষ্ট্রদূত ফরিদ মামুন্দজাই।

[৪] কিন্তু কেন নবিকে হঠাত অব্যাহতি দেয়া হলো এ নিয়ে এসিবি জানায়, সামনে আফগানিস্তান দলের ব্যস্ত সূচির কথা ভেবেই নবির ব্যপারে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

[৫] সামনে আফগানিস্তান ক্রিকেটের গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সূচির কারনে দলের সিনিয়র ক্রিকেটার মোহাম্মদ নবিকে তার বোর্ড সদস্যের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। খেলায় পুরোপুরি মনোযোগ দিতেই তার ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

[৬] ৩৬ বছর বয়সী এই অল-রাউন্ডার গত ২০১৯ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে। তবে সীমিত ওভারের ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন। - ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়