শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ০৮:১৯ রাত
আপডেট : ২১ জুন, ২০২১, ০৮:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে বেপরোয়া গতিতে ‘রেস’, ৫ গাড়ি ও চালক আটক

মাসুদ আলম : [২] রাজধানীর মহাখালী ফ্লাইওভারের বনানী থেকে জাহাঙ্গাীর গেট হয়ে বিজয় সরণি পর্যন্ত রাস্তায় অস্বাভাবিক শব্দের সঙ্গে বেপরোয়া গতিতে ‘ড্রাগ রেস’ নামে গাড়ি রেসের খেলায় মেতে উঠেছেন বখে যাওয়া কিছু যুবক। এমন একটি বার্তা বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে পাঠান একজন সচেতন নাগরিক। বার্তা পেয়ে অভিযান চালিয়ে রোববার রাতে পাঁচটি গাড়িসহ চালকদেরকে আটক করেছে পুলিশ। আটককৃতরা উচ্চগতিতে এবং উচ্চশব্দে হর্ণ বাজিয়ে গাড়ি চালানোর প্রতিযোগিতায় লিপ্ত থাকতো।

[৩] পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক সোহেল রানা বলেন, প্রতি বৃহস্পতিবার মাঝ রাত থেকে ভোররাত পর্যন্ত অস্বাভাবিক শব্দের সঙ্গে অতি উচ্চ গতিতে ‘ড্রাগ রেস’ নামে গাড়ি রেসের খেলায় মেতে ওঠেন বখে যাওয়া কিছু যুবক। এ কারণে রাস্তার উভয় পাশের বাসিন্দাদের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে।

[৪] গুলশান বিভাগ ডিসি সুদীপ কুমার চক্রবর্তী বলেন, জনবিরক্তি ও জনউপদ্রব বন্ধে তার দায়িত্বাধীন এলাকায় এ ধরনের অভিযান চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়