শিরোনাম
◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ০৫:২০ বিকাল
আপডেট : ২১ জুন, ২০২১, ০৫:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জিম্বাবুয়ে-বাংলাদেশ টেস্ট ৭ জুলাই, সাকিবরা রওনা হবে ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক : [২] বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর সূচি চূড়ান্ত হয়েছে। প্রায় এক মাসের এই সফরে সাকিব-তামিমরা একমাত্র টেস্ট ও ৩টি করে ওয়ানডে ও টি-২০ খেলবে। সোমবার (২১ জুন) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

[৩] তিনি বলেন, ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর চূড়ান্ত হয়েছে। ২৮ অথবা ২৯ জুন ক্রিকেটাররা জিম্বাবুয়ে রওনা হবে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৭ জুলাই থেকে শুরু হবে খেলা। ম্যাচের সময়ের কোনো পরিবর্তন হয়নি।

[৪] সিরিজ শুরু হবে একমাত্র টেস্ট দিয়ে। ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত চলবে টেস্ট। এরপর ১৬, ১৮ ও ২০ জুলাই হবে তিনটি ওয়ানডে। একদিনের ক্রিকেটের পর ২৩, ২৫ ও ২৭ জুলাই হবে টি-২০ সিরিজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়