শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ০৩:৪৪ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২১, ০৩:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুসলিমদের অপমানের দায়ে সেনা তদন্ত চালাচ্ছে শ্রীলঙ্কা

রাকিবুল আবির : [২] লকডাউনের নিয়মকানুন ভঙ্গ করায় শ্রীলঙ্কান সংখ্যালঘু মুসলিমদের হাঁটু গেড়ে রাস্তায় বসিয়ে অপমান করে শ্রীলঙ্কার কিছু সেনা সদস্য। এই ঘটনারই তদন্ত শুরু করেছে দেশটির সেনাবাহিনী। আল জাজিরা

[৩] রোববার সংবাদ সংস্থা এএফপি জানায়, রাজধানী কলোম্বো থেকে ৩০০ কিলোমিটার পূর্বে ইরাভুর শহরে একদল সৈন্য বেসামরিক মুসলিম নাগরিকদের এ শাস্তি দেয়। পরে জানা যায়, ভুক্তভোগীরা খাবার কেনার উদ্দেশ্যে বের হয়েছিলেন। এনিয়ে উর্ধ্বতন সেনা কর্মকর্তারা দায় স্বীকার করে বলেন, এ ধরণের শাস্তি প্রদানের ক্ষমতা তাদের নেই।

[৪] সেনাবাহিনী রোববার এক বিবৃতিতে জানায়, এ ঘটনার ভাইরাল হওয়া কিছু ছবির ভিত্তিতে আমাদের কাছে অভিযোগ করা হয়। তাৎক্ষণিক সে বিষয়ে তদন্ত শুরু করে সামরিক পুলিশ।

[৫] ইতোমধ্যে এ ঘটনায় জড়িত সেনা কর্মকর্তাকে সরিয়ে নেওয়া হয়েছে এবং জড়িত অন্যান্য সৈন্যদের শহর ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সম্পাদনা: সুমাইয়া ঐশী

  • সর্বশেষ
  • জনপ্রিয়