শিরোনাম
◈ তেলআবিব, এইলাত বন্দর ও কয়েকটি মার্কিন ঘাঁটিতে আবারও ইরানের বিধ্বংসী আঘাত ◈ জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ◈ ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত, গ্রহণ করা হবে দায়মুক্তি অধ্যাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জেট ফুয়েলের দাম এক ধাক্কায় বাড়ল ৮০ শতাংশ ◈ জি‌নে‌দিন জিদান বিশ্বকাপের পর ফ্রান্স দ‌লের কোচ হ‌চ্ছেন! ◈ ব্যর্থতার দায়ে সেভিয়ার কোচ মাতিয়াস আলমেদা বরখাস্ত  ◈ বিদেশে উচ্চ শিক্ষায় ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ ‘সারাদিনের তেল ৩ ঘণ্টায় শেষ’—সংকট নয়, বাড়তি চাহিদা, অতিরিক্ত মজুত না করার আহ্বান জ্বালানিমন্ত্রীর ◈ অনিয়মে অ্যাকশন, কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, তবে লক্ষ্য উন্নত সেবা: স্বাস্থ্যমন্ত্রী ◈ ট্রাম্প কেন পিছু হটলেন, এই আকস্মিক নমনীয়তার কারণ নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ০৩:০৪ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২১, ০৩:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খাগড়াছড়ির ভূমিহীনরা প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে খুশি

মোবারক হোসেন: [২] খাগড়াছড়ি জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার মুজিব বর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে খাগড়াছড়ি জেলায় ২য় পর্যায় ১হাজার ৯৬৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘরের কাগজপত্রের ফাইল হস্থান্তর করা হয়।

[৩] খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলার জন্য ৩হাজার ৫৮৯টি পরিবারের জন্য গৃহ নির্মাণের বরাদ্দ পাওয়া গেছে। ১ম পর্যায়ে ২৬৮টি ঘর হস্থান্তর করা হয়েছে। ২য় ধাপে ২০জুন ১হাজার ৯৬৩টি পরিবারকে চাবি হস্থান্তর করা হয়েছে। এর মধ্যে খাগড়াছড়ি সদর ১৭৫টি দীঘিনালা ২৯১টি, পানছড়িতে ৩০৭টি, রামগড়ে ৯১টি, গুইমারায় ১০৯টি, মাটিরাঙ্গায় ১৯৩টি, মানিকছড়িতে ২৭৩টি এবং লক্ষীছড়িতে ৪১২টি পরিবারের মাঝে নতুন ঘরের চাবি হস্থান্তর করা হয়। অবশিষ্ট ১৩৯৮টি ঘর নির্মাণের কাজ চলমান রয়েছে।

[৪] খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াস বলেন মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন মুঝিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” এই নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজ মতিন বলেন, স্থান নির্বাচনের ক্ষেত্রে মানুষের মৌলিক চাহিদা ও কর্মসংস্থানের বিষয়কে অগ্রধিকার দেওয়া হয়েছে। সব মিলিয়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর দীর্ঘদিনের দুঃখ-কষ্ট লাঘব হবে। প্রধানমন্ত্রীর উপহারের এই ঘর পেয়ে খুশি এখানকার উপকারভোগীরা।

[৫] খাগড়াছড়ি সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান বলেন,বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রী এই স্বপ্ন বাস্তবায়নে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের নিদের্শনা বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়