শিরোনাম
◈ মানসিক সমস্যায় আক্রান্তদের অবহেলা নয়, সম্মান ও সহমর্মিতা দেখাতে হবে: রাষ্ট্রপতি ◈ মানব পাচার নির্মূলে ন্যূনতম মানদণ্ড পূরণ করতে পারেনি বাংলাদেশ : মার্কিন প্রতিবেদন ◈ মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সাইকেল চালিয়ে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী ◈ রেলের টিকিট কালোবাজারি ও পাথর নিক্ষেপ বন্ধে প্রধানমন্ত্রীর কাছে এক মাসের দায়িত্ব চাইলেন মাহবুব কবীর মিলন ◈ ম‌্যা‌ডিসন ১০ বছর পর মা‌ঠে ফিরে লজ্জার রেকর্ড কর‌লেন ◈ চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট, সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না? ◈ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এবারই প্রথম, একাদশের সবার বয়স ৩০ বছ‌রের উপ‌রে ◈ অ‌স্ট্রেলিয়ার সাম‌নে দিশাহারা বাংলা‌দেশ, নারী দল হার‌লো ৭ উইকেটে ◈ রাজধানীতে মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতায় বেড়েছে যানজট

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ০১:৫৯ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২১, ০৩:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাজের জন্য বিদেশ যেতে ঋণ সুবিধা দেবে সরকারি ব্যাংক

মিনহাজুল আবেদীন: [২] বাংলাদেশ থেকে কাজের জন্য যারা প্রবাসে যেতে চান বা প্রবাস থেকে দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন, তাদের আর্থিক সহায়তার জন্য সরকারি ব্যাংকগুলো সহায়তা দিবে।

[৩] তথ্য মতে, যারা কাজের জন্য বিদেশে যেতে চান, কিন্তু আর্থিক সঙ্গতি নেই, তারা বিনা জামানতে সরকারি ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন। এ পর্যন্ত ব্যাংক থেকে ৫৩ হাজারের বেশি মানুষকে ঋণ দেয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ কর্মসংস্থান ব্যাংক থেকে দেশে ফিরে আসা প্রবাসীরা ঋণ নিয়ে নিজেদের উন্নয়নে কাজে লাগাতে পারবে।

[৪] রোববার বিবিসি বাংলায় প্রবাসী কল্যাণ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, অভিবাসন ঋণ বা মাইগ্রেশন ঋণ, পুনর্বাসন ঋণ, বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণ, বিশেষ পুনর্বাসন ঋণ। এসব স্কিমের আওতায় কোনও রকম জামানত ছাড়াই একজন প্রবাস গমনেচ্ছু ব্যক্তি অন্তত দুই বছর মেয়াদে তিন থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন।

[৫] তিনি বলেন, বিদেশে যাওয়ার পরে ঋণ গ্রহীতা তার স্বজনদের কাছে টাকা পাঠান। সেখান থেকেই ঋণের অর্থ শোধ করতে হবে। এই পর্যন্ত প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ৫৩ হাজার ৩১৬ জনকে প্রায় ৭৬০ কোটি টাকা ঋণ দেয়া হয়েছে। তাদের মধ্যে ঋণ পরিশোধ না করায় তফসিলভুক্ত করতে হয়েছে মাত্র পাঁচ হাজারের কিছু বেশি ঋণ গ্রহীতাকে।

[৬] তিনি আরও বলেন, বিদেশ থেকে আসা বেকার প্রবাসীরা কর্মসংস্থান ব্যাংকের সহায়তাও নিতে পারেন। সেখান থেকে ব্যবসা, কৃষি, কুটির শিল্প, ইত্যাদি খাতেও কর্মসংস্থানের জন্য সহজ শর্তে ঋণ দেয়া হয়। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ